| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ a – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
পরিণত টেরিস উদ্ভিদে পত্রক এর নিম্নতলে দুই কিনারা বরাবর সারিবদ্ধ ভাবে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়, এগুলো পাতার কিনারায় একত্রিত হয়ে সোরাস গঠন করে।
টেরিডোফাইটায় সৃষ্ট রেণুগুলো সম ও অসম আকৃতির হয়ে থাকে।রেগুলো যখন অসম আকৃতির হয়ে থাকে তখন তাদের অসমরেণুপ্রসূ বা হেটারোস্পোরাস বলা হয়।এই অসম আকৃতির বৈশিষ্ট্যকে অসমরেণুপ্রসূতা বলা হয়। Lycopodium, Silaginella এসব উদ্ভিদে অসমরেনুপ্রসূতা দেখা যায়।
উদ্দিপকে চিত্রে সাইকাসের মাইক্রোস্পোরোফিল দেখানো হয়েছে। প্রতিনিধিত্ব কারী উদ্ভিদ সাইকাসের বিশেষ মূল তথা কোরালয়েড মূল সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ
প্রাথমিক পর্যায়ে পাম্ফার্ন নামে পরিচিত Cycas-এ প্রধান মূল থাকে। তবে এটা স্বল্পস্থায়ী হয় কারণ অল্প সময় পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে এই শাখা বিশিষ্ট মূল এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। সে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতির এসব মূলকে কোরালয়েড মূল (coralloid root) বা রুট টিউবারকল (root tubercle) বলে । কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্যকর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে, এ অংশকে শৈবাল স্তর বলে।
সুতরাং আলোচনা থেকে বলা যায় M প্রতিনিধিত্বকারী উদ্ভিদে বিশেষ আকৃতির কোরালয়েড মূল দেখা যায় ।
উদ্দীপকে উল্লেখিত চিত্র M হলো Cycas উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল অর্থাৎ পুংরেণুপত্র এবং N হলো মেগাস্পোরোফিল অর্থাৎ স্ত্রীরেণুপত্র।