A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A = প্যাচানো,…’ a – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — কোষ ও এর গঠন🔢 সৃজনশীল নং ১🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A = প্যাচানো, দ্বিসূত্রক নিউক্লিক এসিড

 B = অ্যামাইনো এসিড বহনকারী একসূত্রক নিউক্লিক এসিড

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো প্রজাতির নিউক্লিয়াসে ক্রোমোজমের একটি সেটকে জিনোম বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রাইবোসোমকে কোষের প্রোটিন তৈরির কারখানা বলা হয়।

রাইবোজোম কে প্যালাডে দানাও বলা হয়।এটি দেহের সকল কোষেই পাওয়া যায়। এটি মূলত জৈবিক প্রোটিন সংশ্লেষণের অর্থাৎ মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া কাজ করে থাকে। তাই একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্র B হলো RNA.

RNA এর পূর্ণরুপ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড । RNA হলো এক সুত্রক বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের একটি শিকল। RNA অণু একসূত্রক চেইন-এর মতো। চার ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে একসূত্রকবিশিষ্ট RNA অণু গঠন করে। প্রতিটি নিউক্লিওটাইড রাইবোজ ভাগার, নাইট্রোজেন বেস ও ফসফেট নিয়ে গঠিত। নিউক্লিওটাইডগুলো ফসফোডাই এস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে। এটি স্থানে স্থানে কুণ্ডলিত অবস্থায় থাকতে পারে। কোনো কোনো RNA অণুর গঠনে একাধিক U- আকৃতির ফাঁস বা লুপ থাকে ।এতে পাঁচ কার্বনবিশিষ্ট রাইবোজ সুগার, অজৈব ফসফেট ও নাইট্রোজেন বেস (এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল) থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্র A হলো DNA.

DNA অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড একটি নিউক্লিক অ্যাসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে।

DNA কে বংশগতির ধারক ও বাহক বলা হয় । এছাড়াও অনেক গুরুত্বপূর্ন কাজ DNA করে থাকে যেমন-

১। DNA ক্রোমোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।

২। এটি বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে।

৩। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে।

৪। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় স্থানান্তর করে।

৫। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।

৬। জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

৭। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে।

৮। জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হলো DNA।

৯। DNA-রেপ্লিকেশন বা প্রতিলিপন প্রক্রিয়া জীবের জাতিসত্ত্বা অটুট রাখে এবং প্রজাতি শনাক্তকরণে DNA ভূমিকা রাখে ।

 সুতরাং বলা যায়, জীবের অস্তিত্ব রক্ষায় DNA এর ভূমিকা অপরিসীম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A = প্যাচানো,…’ a – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”