A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A প্রক্রিয়ার 2kg…’ যশোর বোর্ড ২০১৯ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১২🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A প্রক্রিয়ার 2kg পানিকে 0∘C তাপমাত্রা থেকে বাষ্পে রূপান্তরিত করা হলো। অন্যদিকে B প্রকিয়ায় 10∘C তাপমাত্রার 5kg পানিকে 100∘C তাপমাত্রার পানিতে পরিণত করা হলো। (পানির আপেক্ষিক তাপ 4200Jkg−1K−1 এবং পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.26×106Jkg−1।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তড়িৎ প্রবাহ মানেই ইলেকট্রন প্রবাহ। তো তড়িৎ প্রবাহিত হলে বর্তনীর মুক্ত ইলেকট্রনগুলো চলাচল শুরু করে, তবে সেখানে বন্ধন জোড় ইলেকট্রনও থাকে। এই বন্ধন জোড় ইলেকট্রনগুলো তখন মুক্ত ইলেকট্রনগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার দরুন ইলেকট্রনগুলো গতিশক্তি তাপশক্তিতে পরিনত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A প্রক্রিয়ায় 0∘C তাপমাত্রার পানিকে বাষ্পে পরিণত করতে মোট দুটি ধাপে তাপের প্রয়োজন হবে।
ধাপগুলো হলো:
ধাপ ১. 0∘C তাপমাত্রার পানিকে 100∘C তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ।
ধাপ ২. 100∘C তাপমাত্রার পানিকে 100∘C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ (সুপ্ততাপ)।
দেওয়া আছে,
পানির ভর, m=2kg
পানির আদি তাপমাত্রা, θ1=0∘C
পানির চূড়ান্ত তাপমাত্রা (স্ফুটনাঙ্ক), θ2=100∘C
তাপমাত্রার পার্থক্য, Δθ=(100−0)=100∘C=100K
পানির আপেক্ষিক তাপ, S=4200J⋅kg−1⋅K−1
পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, Lv=2.26×106J⋅kg−1

প্রথম ধাপ: তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ (Q1):
0∘C তাপমাত্রার পানিকে 100∘C তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ:

Q1=mSΔθ

Q1=2×4200×100

Q1=840,000J

দ্বিতীয় ধাপ: বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ (Q2):

100∘C তাপমাত্রার পানিকে 100∘C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় সুপ্ততাপ:

Q2=mLv

Q2=2×2.26×106

Q2=4,520,000J

মোট প্রয়োজনীয় তাপ (Q):

অতএব, A প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ:

Q=Q1+Q2

Q=840,000+4,520,000

Q=5,360,000J

A প্রক্রিয়ায় মোট প্রয়োজনীয় তাপ 5.36×106J।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো ব্যবস্থার এন্ট্রপি হলো ঐ ব্যবস্থার বিশৃঙ্খলার পরিমাপ। এন্ট্রপির পরিবর্তন বেশি হলে বিশৃঙ্খলার মাত্রাও বেশি হয়। নিচে উদ্দীপকের আলোকে মান চিহ্নিত করে গাণিতিক বিশ্লেষণ করা হলো।
দেওয়া আছে,
পানির আপেক্ষিক তাপ, S=4200J⋅kg−1⋅K−1
পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, Lv=2.26×106J⋅kg−1

A প্রক্রিয়ার ক্ষেত্রে:
পানির ভর, mA=2kg
আদি তাপমাত্রা, T1A=0∘C=(0+273)K=273K
চূড়ান্ত তাপমাত্রা (স্ফুটনাঙ্ক), T2A=100∘C=(100+273)K=373K

B প্রক্রিয়ার ক্ষেত্রে:
পানির ভর, mB=5kg
আদি তাপমাত্রা, T1B=10∘C=(10+273)K=283K
চূড়ান্ত তাপমাত্রা, T2B=100∘C=(100+273)K=373K

A প্রক্রিয়ার বিশৃঙ্খলার মাত্রা (এন্ট্রপির পরিবর্তন) নির্ণয়:
A প্রক্রিয়ায় দুটি ধাপে এন্ট্রপির পরিবর্তন ঘটে:
১. 0∘C তাপমাত্রার পানিকে 100∘C তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন (dS1)।
২. 100∘C তাপমাত্রার পানিকে বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন (dS2)।

প্রথম ধাপের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন:
dS1=mASln⁡(T2AT1A)

dS1=2×4200×(ln⁡373−ln⁡273)

dS1=2621.7J⋅K−1

দ্বিতীয় ধাপের (বাষ্পীভবনের) ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন:
dS2=mALvT2A

dS2=2×2.26×106373

dS2=4.52×106373

dS2=12117.96J⋅K−1

অতএব, A প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন:
dSA=dS1+dS2
dSA=2621.7+12117.96
dSA=14739.66J⋅K−1
B প্রক্রিয়ায় শুধু তাপমাত্রা বৃদ্ধি পায়, তাই এন্ট্রপির পরিবর্তন (dSB):
dSB=mBSln⁡(T2BT1B)
dSB=5×4200×(ln⁡373−ln⁡283)
dSB=5798.76J⋅K−1

উপরের বিশ্লেষণ থেকে আমরা পাই:
A প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন, dSA=14739.66J⋅K−1
B প্রক্রিয়ায় মোট এন্ট্রপির পরিবর্তন, dSB=5798.76J⋅K−1
দেখা যাচ্ছে যে, dSA>dSB
যেহেতু A প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন বেশি হয়েছে, তাই গাণিতিকভাবে বলা যায় A প্রক্রিয়ায় বিশৃঙ্খলার মাত্রা বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A প্রক্রিয়ার 2kg…’ যশোর বোর্ড ২০১৯ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”