A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[A = R…’ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ১৩৯📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[A = R এর একটি হাইড্রাইডকে বিবেচনা করা হয় যা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিকীর্ণ শক্তিকে বর্ণালি বীক্ষণ যন্ত্রে বিশ্লেষণ করলে ফটোগ্রাফিক প্লেটে যে বিভিন্ন বর্ণের রেখার সমাহার পাওয়া যায় তাকে রেখা বর্ণালি বলে।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Zn2+ এবং Al3+ আয়ন NaOH দ্বারা সনাক্তকরণে NH4Cl  আবশ্যক। কারণ Zn2+ এবং Al3+ উভয় আয়ন NaOH এর সাথে বিক্রিয়া করে উভয়েই সাদা অধঃক্ষেপ দেয়।  

Zn2++2NaOH⟶Zn(OH)2( s) 

সাদা অধঃক্ষেপ 

Al3++3NaOH⟶Al(OH)3( s) 

সাদা অধঃক্ষেপ

এবার উভয় অধঃক্ষেপের মধ্যে গাঢ় NaOH চালনা করে তারপর NH4Cl যোগ করে ভালোভাবে ঝাঁকানো হয়। পুনরায় সাদা অধঃক্ষেপ ফিরে আসলে Al3+  আয়ন এবং সাদা অধঃক্ষেপ না পড়বে Zn2+ আয়ন উপস্থিত বুঝায়।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, X,R,Z মৌল তিনটি যথাক্রমে Si, C ও CI । সুতরাং XZ4 ও RZ4 যৌগ দুটি SiCl4 ও CCl4 । SiCl4 এর জলীয় দ্রবণ অম্লধর্মী হলেও CCl4 এর জলীয় দ্রবণ অম্লধর্মী হবে না। 

নিচে তা বিক্রিয়ার কৌশলসহ দেখানো হলো- 

সিলিকন (Si) পরমাণুর বহিঃস্থ ফাঁকা 3d অরবিটাল থাকায়, পানিতে SiCl4 দ্রবীভূত হলে সিলিকন পরমাণুর অষ্টক সম্প্রসারণ ঘটে এবং ফাঁকা - অরবিটালে পানির অক্সিজেন পরমাণুর ইলেকট্রন যুগল স্থান গ্রহণ করে। এ ইলেকট্রন যুগল দ্বারা সিলিকনের সঙ্গে অক্সিজেনের সন্নিবেশ বন্ধন গঠিত হয়।  

এভাবে সৃষ্ট সন্নিবেশ বন্ধনের অক্ষ বরাবর ইলেকট্রন আকৃষ্ট হওয়ায়  পানির অণুর O−H  বন্ধন দুর্বল হয়ে বিয়োজিত হয় এবং H+ আয়ন পরিত্যক্ত হয়। একই সঙ্গে সন্নিবেশ বন্ধন গঠন একটি উচ্চ তাপোৎপাদী প্রক্রিয়া হওয়ায় উদগীরিত তাপের প্রভাবে Si - CI বন্ধন ভেঙে CI- আয়ন সৃষ্টি হয়। ফলে Si-CI এর স্থলে Si - OH বন্ধন গঠিত হয়। এভাবে এক এক করে SiCl4 এর চারটি Si - CI বন্ধন ভেঙে চারটি Si - OH বন্ধন গঠন করে SiOH4 উৎপন্ন করে। পক্ষান্তরে CCl4আর্দ্রবিশ্লেষিত হয় না কারণ কার্বনের এ-অরবিটাল নেই এবং তাই এটি এর সন্নিবেশ সংখ্যা 4-এর বেশি করতে পারে না। অর্থাৎ, CCl4+H2O→  কোনো বিক্রিয়া ঘটে না। দেখা যাচ্ছে, SiCl4 আর্দ্র-বিশ্লেষিত হয়ে অম্লধর্মী SiOH4 [সিলিসিক এসিড) তৈরি করলেও CCl4 আর্দ্র-বিশ্লেষিত হতে পারে না।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, A হলো CH4 যা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। CH4 এর দহন বিক্রিয়াটি- 

CH4+2O2⟶CO2+2H2O 

দেখা যাচ্ছে, CH4 এর দহন বিক্রিয়ার পূর্বে এবং পরের যৌগগুলো CH4,CO2,H2O । যৌগগুলোর জ্যামিতিক গঠন একই হবে না। নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- 

CO2 অণুর আকৃতি: CO2 এর অণুতে কার্বনের যোজনী 4। এক্ষেত্রে কার্বন (C) দুইটি সিগমা ( σ ) এবং দুইটি পাই ( π ) বন্ধন গঠন করে। পাই বন্ধন গঠনের জন্য কার্বনের বহিঃস্থ স্তরের দুইটি অরবিটাল (2py এবং 2pz) অসংকরিত থাকবে আর দুইটি অরবিটাল ( 2 s এবং 2px ) sp সংকরণ প্রক্রিয়ায় অংশ নেবে।

 

সুতরাং CO2 যৌগের C পরমাণুতে sp সংকরণ ঘটে এবং CO2 অণুর আকৃতি সরলরৈখিক হয়। 
CH4 ও  H2O অণুর আকৃতি :

CH4 অণুর বন্ধন কোণ:  কার্বনের ইলেকট্রন বিন্যাস C(6)⇒1s22s22px′2py12pz0 । বন্ধন গঠনকালে উত্তেজিত অবস্থায় এর একটি 2s ইলেকট্রন শূন্য 2pz  অরবিটালে উন্নীত হলে কার্বনের ইলেকট্রন বিন্যাস,  দাঁড়ায়, 1s22s12px12py12pz1 । এ অর্ধপূর্ণ অরবিটাল চারটি মিশ্রিত হয়ে সমতুল্য sp3 হাইব্রিড অরবিটাল গঠন করে। এরপর চারটি H পরমাণুর 1s অরবিটালের সাথে কার্বনের sp3হাইব্রিড অরবিটালগুলোর অধিক্রমণের ফলে চতুস্তলকীয় মিথেন অণু গঠিত  হয়। এ অণুর প্রতিটি ∠HCH এর পরিমাণ 109∘28′। 

 

চিত্র: CH4 অণুর আকৃতি 

H2O  অণুর বন্ধন কোণ: H2O এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের 
সংকরণ sp3 প্রকারের। এ চারটি sp3 সংকর অরবিটালের দুটি অরবিটাল H2O  অণুস্থ দুটি H পরমাণুর 1s1 অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি sp3 অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে H2O অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি V অক্ষরের অনুরূপ হবে এবং ∠HOH বন্ধন কোণ 109∘28′  এর অনেক নিচে 104.5∘ হয়। এখানে লোনপেয়ার-লোনপেয়ার বিকর্ষণ ঘটে।  

চিত্র: H2O  অণুর আকৃতি  

সুতরাং দেখা যাচ্ছে, CH4  এর বন্ধন কোণ 109.5∘ কিন্তু H2O  এর বন্ধন কোণ 104.5∘ অর্থাৎ CH4  এর বন্ধন কোণ বেশি বড়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[A = R…’ ২০২৫ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”