| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ a – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
Ulothrix-এর পাদদেশীয় যে কোষটি অন্যান্য কোষ অপেক্ষা লম্বা, সরু ও ক্লোরোফিলবিহীন সে কোষটিই হলো হোল্ডফাস্ট।
গর্ভপাদ পুষ্প হলো এক ধরনের সন্নিবেশ যেখানে পুষ্পাক্ষ উত্তলাকার, মোচাকৃতির বা চ্যাপ্টা হয়। গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে পুংস্তবক, দলমণ্ডল ও বৃত্তি পর্যায়ক্রমে সন্নিবিষ্ট থাকে। এ ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ গর্ভাশয় বলে। যেমন- জবা, ধুতুরা, ধান, সরিষা ইত্যাদি।
উদ্দীপকে চিত্রের C-তে Ulothrix কে দেখানো হয়েছে, যা একটি শৈবাল জাতীয় উদ্ভিদ। নিচে শৈবালের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ।
২. এরা সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী। শৈবালে কখনও সত্যিকার মূল, কাণ্ড ও পাতা সৃষ্টি হয় না অর্থাৎ এরা সমাঙ্গদেহী।
৩. এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই। এদের জননাঙ্গ এককোষী, বহুকোষী হলে তা কোনো বন্ধ্যা কোষাবরণ দিয়ে বেষ্টিত নয়।
৪. এদের স্পোরাঞ্জিয়া সর্বদাই এককোষী।
৫. এদের জাইগোট স্ত্রীজননাঙ্গে থাকা অবস্থায় কখনও বহুকোষী ভূণে পরিণত হয় না।
৬. শৈবালের কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত।
৭. শৈবালের যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা উগ্যামাস।
৮. দু'একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা।
উদ্দীপক উল্লেখিত চিত্রদ্বয়ের মধ্যে C- হলো Ulothrix শৈবাল, যা একটি থ্যালোফাইটা জাতীয় উদ্ভিদ এবং D-হলো Riccia, যা একটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ। এদের মধ্যে থ্যালোফাইটা অপেক্ষা ব্রায়োফ্রাইটা উন্নত ধরনের। নিচে তা মতামতসহ ব্যাখ্যা করা হলো- যে ধরনের অপুষ্পক উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তারাই হলো থ্যালোফাইটা। থ্যালোফাইটের দেহ থ্যালয়েড, প্রধানদেহ গ্যামিটোফাইট। এদের স্পোরোফাইট সম্পূর্ণভাবে গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল। এদের দেহে পরিবহন টিস্যু নেই। এরা বীজহীন, সাধারণত 'স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এদের জীবনচক্র হ্যাপ্লোবায়োন্টিক, কখনো ভূণ সৃষ্টি হয় না।
অপরদিকে, ব্রায়োফাইটাও অপুষ্পক ও পরিবহন টিস্যুবিহীন উদ্ভিদ। কিন্তু, এদের প্রধানদেহ গ্যামিটোফাইট। এদের দেহে মূল না থাকলেও মূলের পরিবর্তে রাইজয়েড ও কখনো কখনো বহুকোষী রোম বা শঙ্ক থাকে যা থ্যালোফাইটে অনুপস্থিত ব্রায়োফাইটার জননাঙ্গ জটিল ও বহুকোষী এবং এদের জননাঙ্গে অ্যাম্বেরেডিয়াম ও আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। ব্রায়োফাইটাতে নিষেক ঘটে কিন্তু থ্যালোফাইটাতে ঘটে না। সুতরাং, উপর্যুক্ত বৈশিষ্ট্যমূলক আলোচনার প্রেক্ষিতে একথা বলা যাচ্ছে যে, C জাতীয় উদ্ভিদ অর্থাৎ থ্যালোফাইটা অপেক্ষা D জাতীয় উদ্ভিদ অর্থাৎ ব্রায়োফাইটাই উন্নত।