A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A2( g)+3 B2(…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৬৩🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ক্যাডেট কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A2( g)+3 B2( g)⇌2AB3( g);ΔH=−92.2 kJ/mol এখানে 25∘C তাপমাত্রায় ও 10 atm চাপে B2 এর 20% বিয়োজিত হয় 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পলির বর্জন নীতিটি হলো- একই পরমাণুতে যেকোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের পোলারায়ন হয় না। কারণ ক্যাটায়নের ক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা অপেক্ষা কম থাকায় ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে খুবই দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। অ্যানায়নের নিউক্লিয়াস দ্বারা ক্যাটায়নের ইলেকট্রনগুলোর কোনো রকম বিকৃতি সম্ভব হয় না বলে অ্যানায়ন দ্বারা ক্যাটায়নের পোলারায়ন হয় না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি--

A2( g)+3 B2( g)⇌2AB3

দেওয়া আছে, মোট চাপ =10 atm এবং B2 এর বিয়োজন =20%=0.2
ধরি, শুরুতে B2=1 mol
∴ বিয়োজিত =0.2 mol
সমীকরণ মতে, 3 B2=2AB3
∴B2 এর 0.2 mol বিক্রিয়ায় অংশ নিলে,

AB3=23×0.2=0.133 mol

A2=13×0.2=0.067 mol
সাম্য্যাবস্থায়, B2=1−0.2=0.8 mol

A2=1−0.067=0.933 molAB3=0.133 mol 

সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা =(0.933+0.8+0.133) mol =1.866 atm

সুতরাং PA2=0.9331.866×10=5atm 

PB2=0.81.866×10 atm=4.29 atmPAB3=0.1331.866×10 atm=0.71 atm 

∴ বিক্রিয়ায় Kp=PAB3PA2×(PB2)3 

=(0.71)25×(4.29)3=1.28×10−3 atm−2 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি- 

A2( g)+3 B2( g)⇌2AB3( g);ΔH=−92.2kJmol−1 

বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। কেননা বিক্রিয়াটির ΔH এর মান ঋণাত্মক। বিক্রিয়াটিতে তাপমাত্রা ও চাপ বৃদ্ধি করলে AB3 যৌগের উৎপাদন প্রক্রিয়ায় প্রভাব পড়ে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
তাপমাত্রা বৃদ্ধির প্রভাব : বিক্রিয়াটি তাপোদৎপাদী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসে ফলে উৎপাদ AB3 এর পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ AB3 এর পরিমাণ হ্রাস পায়।
চাপ বৃদ্ধির প্রভাব : বিক্রিয়াটি গ্যাসীয় উভমুখী এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে (বিক্রিয়কের মোলসংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা 2)। কাজেই অধিক চাপে A2 ও B2 অধিক হারে বিক্রিয়া করে। বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3 এর পরিমাণ বৃদ্ধি করে। অর্থাৎ চাপ বৃদ্ধিতে AB3 এর পরিমাণ বৃদ্ধি পায়।
সুতরাং, দেখা যাচ্ছে, উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা ও চাপ বৃদ্ধিতে AB3 যৌগের উৎপাদন প্রক্রিয়ায় প্রভাব পড়ছে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A2( g)+3 B2(…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”