A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A2( g)+3 B2(…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১০৬🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A2( g)+3 B2( g)⇌2AB3( g)+ তাপ। 

[35∘C তাপমাত্রা এবং 25 atm চাপে সাম্যমিশ্রণে 25% A2 এবং 25%AB3 বিদামান আছে।] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কল্যান্থানাইড সারির 15টি মৌল এবং স্ক্যান্ডিয়াম (Sc) ও ইট্রিয়াম (Y) সহ মোট 17টি মৌলকে বিরল মৃত্তিকা ধাতু বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভেজালযুক্ত NaCl এর মধ্যে সরল তড়িৎবিশ্লেষ্য HCI যোগ করলে সমআয়নের প্রভাবে Cl−  আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। 

ফলে নিম্ন তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল হ্রাস পায়। Cl−আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায় আয়নিক গুণফল বৃদ্ধি পায়। Kip এর মান Ksp মানকে অতিক্রম করলে NaCl এর বিশুদ্ধ কেলাস পাওয়া যায়। এজন্য বিশুদ্ধ NaCl এর কেলাসনে HCl ব্যবহৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি- 

A2( g)+3 B2( g)⇌2AB3 

প্রশ্নমতে, 

B2=(100−25−25)%=50% 

সাম্যাবস্থায় : 25%50%25% 

দেওয়া আছে, মোট চাপ 25atm

সুতরাং A2 এর আংশিক চাপ, PA2=25100×25 atm=6.25 atm

B2 এর আংশিক চাপ, PB2=50100×25 atm=12.5 atm

এবং AB3 এর আংশিক চাপ, PAB3=25100×25 atm=6.25 atm 

সুতরাং বিক্রিয়াটি- 

Kp=PAB32PA2×PB2=(6.25)2(6.25)×(12.5)3=3.2×10−3 atm−2 

এখানে, 

Δn=2−4=−2R=0.082 L atm K−1 mol−1 T=35∘C=308 K Kc=? 

আমরা জানি, 

Kp=Kc(RT)Δn=Kp(RT)Δn=3.2×10−3(0.082×308)−2=2.041 mol−1 L2 

সুতরাং, উদ্দীপকের বিক্রিয়াটির জন্য Kc=2.041 mol−1 L2 । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি- 
A2( g)+3 B2( g)⇌2AB3( g)+ তাপ 

বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে। নিচে উপরোক্ত বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর ঘনমাত্রা, তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করা হলো-
তাপমাত্রার প্রভাব: বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া হওয়ায় কম
তাপমাত্রায় বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3  এর পরিমাণ বৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে সরে এসে AB3  এর উৎপাদন হ্রাস করে। 

চাপের প্রভাব: বিক্রিয়াটি গ্যাসীয়, উভমুখী ও আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে (বিক্রিয়কের মোল সংখ্যা 4 ও উৎপাদের মোল সংখ্যা 2)। কাজেই অধিক চাপে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3  এর পরিমাণ বৃদ্ধি করে। চাপ হ্রাস করলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসে এবং AB3   উৎপাদন হ্রাস করে।
ঘনমাত্রার প্রভাব: বিক্রিয়ায় কিছু পরিমাণ বিক্রিয়ক A2  অথবা B2 
যোগ করলে A2  বা B2   এর ঘনমাত্রা বৃদ্ধি পায়। বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3   এর পরিমাণ বৃদ্ধি করে। উৎপাদ AB3   উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নিতে হবে, নয়তো বিপরীত বিক্রিয়ার মাধ্যমে AB3   উৎপাদন হ্রাস করবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A2( g)+3 B2(…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”