A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A2(g)+3B2(g)⇌2AB3(g):ΔH=−Ve25°C তাপমাত্রায় Kp=0.425…’ বরিশাল বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৬১🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A2(g)+3B2(g)⇌2AB3(g):ΔH=−Ve

25°C তাপমাত্রায় Kp=0.425 atm

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একই যৌগের বা ভিন্ন যৌগের বিভিন্ন অণুর মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সোডিয়াম (Na) ও রুবিডিয়াম (Rb) পর্যায় সারণির গ্রুপ-1 এর মৌল। মৌলদ্বয়ের যোজ্যতা স্তরে একটি করে ইলেকট্রন থাকায় এদের ধাতব বন্ধন দুর্বল হয়। একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়। ফলে পরমাণুর বন্ধন আকর্ষণ কমে যায় বলে গলনাঙ্ক ধীরে ধীরে কমে। Na পরমাণুর আকার Rb এর তুলনায় ছোট হওয়ায় এর ধাতব বন্ধন তুলনামূলক দৃঢ় হয়। এজন্য Na এর গলনাঙ্ক Rb অপেক্ষা বেশি হয়। অর্থাৎ সোডিয়ামের চেয়ে রুবিডিয়াম নিম্ন গলনাঙ্কবিশিষ্ট মৌল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

∆n  = উৎপাদের মৌল সংখ্যা – বিক্রিয়কের মৌল সংখ্যা

= 2 – 4 = –2

R=0.082 L atm K−2 mol−1 T=25∘C=298 K Kp=0.425 atm Kc=?

উদ্দীপকের বিক্রিয়ায় Kp ও Kcএর সম্পর্ক : 

Kp=Kc⋅(RT)Δn

বা, Kc=Kp(RT)−2

=0.425(0.082×298)−2

=253.78 mol−2 L−2

সুতরাং বিক্রিয়াটির Kc মান 253.78 mol−2 L2

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি-

A2(g)+3B2(g)⇌2AB3(g);ΔH=−ve

বিক্রিয়াটি তাপোৎপাদী এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে। বিক্রিয়াটির তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যাবস্থায় পরিবর্তন ঘটবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

অত্যানুকূল তাপমাত্রা : বিক্রিয়াটি তাপোৎপাদী অর্থাৎ সম্মুখ বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। ফলে সম্মুখ বিক্রিয়ায় তাপ প্রয়োগ বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হয়। আবার, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হলেও বিক্রিয়ার গতি হ্রাস পায়। তাই বিক্রিয়ার গতি বৃদ্ধি করার জন্য অর্থাৎ বিক্রিয়া হতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য একটি অত্যানুকূল তাপমাত্রায় বিক্রিয়া ঘটানো হয়।

চাপ প্রয়োগ: যেহেতু বিক্রিয়ায় উৎপাদের মোট মোল সংখ্যা বিক্রিয়কের মোট মোল সংখ্যার চেয়ে কম তাই সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ কিছু বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হয়ে AB3 গঠন করবে। অর্থাৎ AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে।

উৎপাদ AB3 সংগ্রহ: সাম্যাবস্থায় বিক্রিয়া মিশ্রণ হতে কিছু পরিমাণ উৎপন্ন দ্রব্য AB3 সরিয়ে নিলে AB3 এর ঘনমাত্রা হ্রাস পাবে। ফলে পুনরায় সাম্যাবস্থা অর্জন করার জন্য বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে। এতে করে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে।

সুতরাং দেখা যাচ্ছে, তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থার পরিবর্তন ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A2(g)+3B2(g)⇌2AB3(g):ΔH=−Ve25°C তাপমাত্রায় Kp=0.425…’ বরিশাল বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”