A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A2(g) +3B2(g)⇌ 2AB3(g);…’ সিলেট এমসি কলেজ ২০২৪ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৯৪🏢 প্রতিষ্ঠান সিলেট এমসি কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A2(g) +3B2(g)⇌  2AB3(g); ∆H = -Ve

25°C তাপমাত্রায় ১ লিটার পাত্রে 3 মোল A2 ও 4.5 মোল B2 মিশ্রিত করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্ষতিকর বর্জ্য উৎপাদনকারী বিক্রিয়ার পরিবর্তে কম ক্ষতিকর ও পরিবেশ বান্ধব প্রক্রিয়া প্রণয়ন করাকে গ্রীন কেমিস্ট্রি বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাধারণ তাপমাত্রায় H2O তরল H2S গাসীয় কারণ :

H2O হলো একটি পোলার অণু। ফলে H2O এর O ও H মৌলের মধ্যে আংশিক তড়িৎ ঋণাত্মক ও আংশিক তড়িৎ ধনাত্মক প্রান্তের সৃষ্টি হয়। পানির অনু পোলার হওয়ার কারণে এতে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। এই H বন্ধনের কারণে অনেক গুলো পানির অনু পরস্পরের আথে আকৃষ্ট হয়ে সংজ্ঞাবদ্ধ অবস্থায় থাকে।

তাই সাধারণ অবস্থায় পানি তরল হয়ে থাকে। কিন্তু, H2S অনুটি হলো একটি অপোলার মৌল। ফলে এতে পোলারিটি সৃষ্টি হয় না। তাই H2S সংজ্ঞাবদ্ধ অবস্থায় থাকতে পারে না । তাই H2S গ্যাসীয় হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক মতে,

তাপমাত্রা, T = 25°C

                  = (25+273) k

                  = 298k

আয়তন, V = 1L

মোট মোল সংখ্যা, n = (3+4.5) mol

                           = 7. 5

মোট চাপ, P = ?

আমরা জানি,

গ্যাস ধ্রুবক, R = 0.082 Latm k-1 mol-1

আদর্শ গাসের সমীকরণ হতে পাই,

Pv=nRT⇒P=nRTVB=7.5×0.082×2981=183.27 atm

এখন,

সংশ্লিষ্ট বিক্রিয়া:    A2(g) + 3B2(g) ⇌ 2AB3(g)

প্রারম্ভিক গোলসংখ্যা:      3   4.5             0

সাম্যাবস্থায় মোলসংখ্যা: (3 - ∝) 3(4.5 - ∝)   2∝

সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা = (3 - ∝) + 3(4.5 - ∝) + 2∝

= 16.5  4∝ + 2∝

= 16,05  2∝

প্রাথমিক অবস্থায় মোট মোল সংখ্যা = 3+4.5

                                            = 7.5 mol

শর্তমতে,

16.5 - 2∝ = 2 × 7.5

⇒-2∝ = 15 - 16.5

⇒∝=−1.5−2=0.75

সাম্যাবস্থায়,

A2 এর মোল সংখ্যা = 3  0.75

                        = 2.25

B2 এর মোল সংখ্যা = 3(4.5  0.75)

                        = 11.25

AB3 এর মোল সংখ্যা = 2×0.75

                          = 1. 5

 

সাম্যাবস্থায় মোল সংখ্যা হবে = 16.5 – 2×0.75

                                      = 15

∴বিক্রিয়ার উপাদানগুলোর আংশিক চাপ হবে,

PA2=2.2515×183.27 atm=27.49 atmPB2=11.2515×183.27 atm=137.45 atmPAB3=1.515×183.27 atm=18.32 atm

∴ বিক্রিয়াটির,

Kp=(PAB3)2PA2×(PB2)3=(18.32)227.49×(137.45)3=4.7×10−6 atm−2

সুতরাং, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা প্রাথমিক অবস্থার মোট মোল সংখ্যার দ্বিগুণ হলে বিক্রিয়াটির Kp হবে 4.7 × 10-6 atm-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শিল্প ক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদনের কৌশল নিচে বর্ণনা করা হলো:

উদ্দীপকের বিক্রিয়াটি:

A2(g) +3B2(g) ⇌ 2AB3(g); ∆H = -Ve

তাপমাত্রার প্রভাব:

উদ্দীপকের বিক্রিয়াটি ∆H এর মান ঋণাত্মক হওয়ায় বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। ফলে তাপমাত্রা হ্রাস করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যবস্থার ডান দিকে সরে যাবে। অর্থাৎ AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে।

 

চাপের প্রভাব: 

A2    +   3B2  ⇌ 2AB3

         1mol    3mol     2mol 

 

যেহেতু উৎপাদের অর্থাৎ AB3 এ মোল সংখ্যা বিক্রিয়কের মোট মোল সংখ্যা হতে কম তাই চাপ প্রয়োগ করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যবস্থার ডান দিকে সরে গিয়ে AB3 এর উৎপাদন বৃদ্ধি কেরবে। এক্ষেত্রে যদি ২০০ বায়ুচাপ দেওয়া হয় তাহলে AB3 এর সর্বোচ্চ পরিমান উৎপাদ পাওয়া যাবে।

 

ঘনমাত্রার প্রভাব:

লা-শাতেলিয়ারের নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা

বৃদ্ধি করে বিক্রিয়ার স্থান হতে উৎপাদ  সরিয়ে দিলে বিক্রিয়টি একটি সম্মুখ মুখী বিক্রিয়ায় পরিণত হবে। অর্থাৎ বিক্রিয়াটি আর উভমুখী অবস্থায় থাকবে না।  বিক্রিয়াটি সম্মুখ মুখী হওয়ার ফলে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। তাই বলা যায় উপরোক্ত কৌশল গুলো ব্যবহার করে শিল্প ক্ষেত্রে AB3 এর সর্বোচ্চ উৎপাদন করা সম্ভব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A2(g) +3B2(g)⇌ 2AB3(g);…’ সিলেট এমসি কলেজ ২০২৪ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”