A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A2(g)+B2(g)↔2AB(g)+9.4 kJ বিক্রিয়াটি…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৪০🏢 প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A2(g)+B2(g)↔2AB(g)+9.4 kJ বিক্রিয়াটি 2L আয়তনের ১টি পাত্রে 1 atm চাপে সম্পন্ন করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুইটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Be শিখা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। এর কারণ হলো Be পরমাণুর আকার অত্যন্ত ক্ষুদ্র। আকার ছোট হওয়ায় নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলো খুবই শক্তভাবে অবস্থান করে। ফলে এদের ইলেকট্রন সরাতে চাইলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় যা শিখা থেকে পাওয়া যায় না। এ কারণে Be শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক সংশ্লিষ্ট বিক্রিয়া:

সাম্যাবস্থায়,

[A2]=2.442=1.22M[B2]=2.442=1.22M[AB]=3.122=1.22M

∴ সাম্যধ্রুবক, Kc=[AB]2[A2]⋅[B2]

বা, Kc=(1.56)21.22×1.22

∴Kc=1.64

এখানে,

Δn=2−2=0

আবার, Kp=Kc(RT)Δn

বা, Kp=Kc(RT)∘

∴Kp=Kc=1.64

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পদত্ত বিক্রিয়াটি-

A2(g)+B2(g)⇌2AB(g)+9.4 kJ

বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপমাত্রা, চাপ ও বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হলে সাম্যাবস্থার যে পরিবর্তন ঘটবে তা কারণসহ বিশ্লেষণ করা হলো-

১. তাপমাত্রা বৃদ্ধির প্রভাব: বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। অর্থাৎ সাম্যাবস্থা বামে সরে গিয়ে উৎপাদ AB এর পরিমাণ হ্রাস পাবে।

২. চাপ বৃদ্ধির প্রভাব: বিক্রিয়ায় উভয় দিকের মোল সংখ্যা সমান হওয়ায় সাম্যাবস্থায় বিক্রিয়ার চাপ বৃদ্ধিতে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ চাপের কোনো প্রভাব নেই।

৩. বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধির প্রভাব: ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। বিক্রিয়ক A2 ও B2 এর ঘনমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে ফলে সাম্যাবস্থা ডানে সরে গিয়ে AB এর উৎপাদন বৃদ্ধি পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A2(g)+B2(g)↔2AB(g)+9.4 kJ বিক্রিয়াটি…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”