A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘AB বরাবর সুজনের…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ৬২🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

AB বরাবর সুজনের নৌকার বেগ = 6 m s¯¹
AC বরাবর কুবেরের নৌকার বেগ = 5.5 m s¯¹
CB বরাবর স্রোতের বেগ = 1.2 m s¯¹
নদীর প্রস্থ, AB = 400 m

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয়, তাকে অবস্থান ভেক্টর বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হয় ব্যাগটি টানার সময় তা ভূমির সাথে তত কম কোণ তৈরি করে। অর্থাৎ হাতলটি ভূমির বেশি কাছাকাছি থাকে। আর θ এর মান কম হলে cos θ এর মান বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে ভূমি বরাবর টান বলের উপাংশ বেশি হয় যাতে ব্যাগটি  সহজেই টেনে নেওয়া যায়। এজন্যই ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, কুবেরের নৌকার বেগ, v = 5.5 m s-1

স্রোতের বেগ, u = 1.2 m s-1

কুবেরের নৌকার বেগের সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, α = 120°

কুবেরের নৌকার লব্ধি বেগ, w = ?

আমরা জানি,

লব্ধি বেগ, 

w=v2+u2+2vucos⁡α=(5.5)2+(1.2)2+2×5.5×1.2×cos⁡120∘=5.01 m s−1

 

অতএব, কুবেরের নৌকা প্রকৃতপক্ষে 5.01 m s-1 মানের বেগে অপর পাড়ে পৌঁছায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, সুজনের নৌকার বেগ, v₁ = 6 ms¯¹
কুবেরের নৌকার বেগ, v2 = 5.5 m s¯¹
স্রোতের বেগ, u = 1.2 m s¯¹
নদীর প্রস্থ, AB = 400 m

সুজনের নৌকার বেগের সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, α₁ = 90°

কুবেরের নৌকার বেগের সাথে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ,α2 = 120°

সুজনের নদী পার হতে প্রয়োজনীয় সময়,

t1=ABv1sin⁡α1=400 m6 m s−1×sin⁡90∘=66.67 s

এবং কুবেরের নদী পার হতে প্রয়োজনীয় সময়,

t2=ABv2sin⁡α2=400 m5.5 m s−1×sin⁡120∘=83.98 s

এখানে, t₁ < t₂ অর্থাৎ, সুজনের নদী পার হতে কম সময় লাগে।

সুতরাং সুজন ও কুবেরের মধ্যে সুজন আগে অপর পাড়ে পৌঁছাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘AB বরাবর সুজনের…’ চট্টগ্রাম বোর্ড ২০২৪ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”