A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘AB কে ধ্বংসকারী…’ নটরডেম কলেজ ২০২৪ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — অণুজীব🔢 সৃজনশীল নং ৩১🏢 প্রতিষ্ঠান নটরডেম কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।
A B কে ধ্বংসকারী অণুজীব
B আদিকোষী, এককোষী অণুজীব
✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাই হলো ভিরিয়ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফ্লাজেলা ও পিলির মধ্যে পার্থক্য নিম্নরূপ:

ফ্লাজেলা পিলি
i. ব্যাকটেরিয়া দেহের কোষপ্রাচীরের বাইরে দীর্ঘ সূত্রাকার চাবুকের মতো যে চলনাঙ্গ থাকে তাকে ফ্লাজেলা বলে। i. ব্যাকটেরিয়ায় অপেক্ষাকৃত ক্ষুদ্র, দৃঢ়, সংখ্যায় অধিক লোম সদৃশ্য যে অঙ্গ থাকে তাকে পিলি বলে।
ii. দণ্ডকার বা সর্পিলাকার ব্যাকটেরিয়ায় সাধারণত ফ্লাজেলা থাকে। ii. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় সাধারণত পিলি থাকে।
iii. এটি ফাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। iii. এটি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে B দ্বারা নির্দেশিত অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। নিচে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'A' দ্বারা ভাইরাসকে নির্দেশ করা হয়েছে। ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী সেতুবন্ধন বলা হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- ভাইরাস অতি আণুবীক্ষণিক অকোষীয় বস্তু যা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। ভাইরাসের মধ্যে জীবীয় এবং জড় উভয় বৈশিষ্ট্যই লক্ষ করা যায়। ভাইরাস সজীব কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে, পাশাপাশি এদের মধ্যে প্রকরণ সৃষ্টি ও পরিব্যপ্তি ঘটতেও দেখা যায়। এসব জীবীয় বৈশিষ্ট্য। আবার, সজীব কোষের বাইরে ভাইরাস কোনো জৈবিক কার্যকলাপ ঘটাতে পারে না এবং এদের কোনো সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, বিপাকীয় এনজাইম কিছুই থাকে না- যেগুলো জড় বৈশিষ্ট্য। সুতরাং বলা যায়, জীব ও জড় উভয় প্রকার বৈশিষ্ট্য ভাইরাসে পরিলক্ষিত হয় বলেই A অর্থাৎ ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী সেতুবন্ধন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘AB কে ধ্বংসকারী…’ নটরডেম কলেজ ২০২৪ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”