A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘AB5( g)⇌AB3( g)+B2(…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৫২🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

AB5( g)⇌AB3( g)+B2( g);ΔH=+Ve225∘C তাপমাত্রায় 3 atm চাপে AB5 (g) 40% বিয়োজিত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভরক্রিয়া সূত্রটি হলো- নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার, সেই মুহূর্তে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলোর প্রত্যেকটির সক্রিয় ভরের সমানুপাতিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

খাবার লবণ (NaCl)CCL4 দ্রাবকে অদ্রবণীয়। কারণ, NaCl পোলার যৌগ এবং CCL4 অপোলার দ্রাবক। আমরা জানি, পোলার যৌগ এবং দ্রাবকে ডাইপোল তৈরি হয়। তাই বিপরীতধর্মী আধানের প্রতি আকর্ষণের জন্য পোলার যৌগ এবং দ্রাবকের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল তৈরি হয়। যার জন্য বন্ধনের সৃষ্টি হয়। তাই পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু অপোলার দ্রাবকে এ ধরনের বৈশিষ্ট্য থাকে না। তাই পোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ-

AB5( g)⇋AB3( g)+B2( g);ΔH=+ve

দেখা যাচ্ছে যে, বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটির সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব নিচে ব্যাখ্যা করা হলো-

আমরা জানি, সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। উভমুখী বিক্রিয়ায় স্থির তাপমাত্রায় সাম্যাংকের মান স্থির থাকে। কিন্তু তাপমাত্রা হ্রাসবৃদ্ধি ঘটালে সাম্যাবস্থার অবস্থানের মতো সাম্যাংকের মানও পরিবর্তিত হয়। সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য বিজ্ঞানী ভ্যান্ট হফ একটি সমীকরণ প্রদান করেছেন। ভ্যান্ট হফের সমীকরণটি-

log⁡Kρ=−(ΔH2.303R)×1T+ ধ্রুবক

এ সমীকরণটি একটি সরলরেখার সমীকরণ। সমীকরণ Y=mx+C এর সাথে তুলনীয়। এক্ষেত্রে Y অক্ষ বরাবর logKp এবং X অক্ষ বরাবর 1T স্থাপন করলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপহারী বিক্রিয়ার সাম্যাংকের মান বৃদ্ধি পায়।

এখানে,
ঢাল, m=(ΔH2.303R)

চিত্র: তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রার সাথে সাম্যাংকের পরিবর্তন

সুতরাং, উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাংকের মানের পরিবর্তন ঘটবে অর্থাৎ সাম্যাংকের মান বৃদ্ধি পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘AB5( g)⇌AB3( g)+B2(…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”