| ㅤ | A. Nayan10 Oct 2026 (3 weeks ago) |
সৃজনশীলঃ ‘AB5(g) ⇌ AB3(g)…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

AB5(g) ⇌ AB3(g) + B2(g) ; ∆H = +Ve
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
কোনো জলীয় দ্রবনের অম্ল (H+) ও ক্ষার (OH-) আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য ড্যানিশ প্রাণ-রসায়নবিধ সোরেন সেন একটি স্কেল (0-14) প্রকাশ করেন, যা pH স্কেল নামে পরিচিত।
এসিড জলীয় দ্রবনে H+ দান করে,অর্থাৎ [H3O+] উৎপন্ন করে। এখানে Ka হলো এসিড বিয়োজন ধ্রুবক এর একক হলো mol L-1 । এর মান অধিক হলে ঐ এসিড এর শক্তিমাত্রা বেশি হয়।
AB5 AB3 + B2
প্রাথমিক অবস্থায় মোল সংখ্যাঃ
1mol 0mol 0mol
সাম্যাবস্থায়: (1-α)mol α mol α mol
মোট মোল সংখ্যাঃ (1-α+α+α) mol
=(1+α) mol
AB5 এর আংশিক চাপ, PAB5 = X P
অনুরূপভাবে,
∴ বিক্রিয়াটির
তাপমাত্রা পরিবর্তনে উৎপাদ বৃদ্ধি পায়ঃ যেহেতু এটি একটি তাপহারী বিক্রিয়া তাই তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার গতিবেগ বাড়বে অর্থাৎ সাম্যধ্রুবক ডানদিকে অগ্রসর হবে,উৎপাদ বৃদ্ধি পাবে।
চাপ পরিবর্তনে উৎপাদ বৃদ্ধিঃ এক মোল AB5 থেকে মোট দুই মোল ∆H এবং B2 উৎপন্ন হয়। যেহেতু বিক্রিয়াটি মোল সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ঘটে তাই চাপ বাড়লে বিক্রিয়া পিছনের দিকে সরে আসবে।ফলে উৎপাদক হ্রাস পাবে। তাই এ বিক্রিয়ার চাপ কমালে উৎপাদন বাডে। এক্ষেত্রে পশ্চাৎমূখী বিক্রিয়া রোধ করার জন্য AB5 এবং B2 উৎপাদনের সঙ্গে সঙ্গে বিক্রিয়াস্থল থেকে উৎপাদ সরিয়ে নেয়া হয়।
ঘনমাত্রা পরিবর্তন কয়রে উৎপাদ বৃদ্ধিঃ সকল বিক্রিয়ায় সাম্যবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব রয়েছে । ঘনমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়া সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয় এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি কয়রে। এসব শর্ত প্রয়োগ করলে সর্বোচ্চ পরিমান উৎপাদ পাওয়া যায়।