A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আবার আসিব আমি…’ a – প্রত্যাবর্তনের লজ্জা, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ২৬তম অধ্যায় — প্রত্যাবর্তনের লজ্জা🔢 সৃজনশীল নং ৩🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে

জালাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে:

হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কবি না থাকলে ঘরবাড়ি শূন্য হয়ে যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ 'আর আমি এদের ভাই'- এ কথাটি কবি তাঁর ভাই-বোনদের সঙ্গে নিজের তুলনা করতে উল্লেখ করেছেন।

➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার শেষ ট্রেনটি ধরার জন্য রেলস্টেশনে পৌছাতে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দেয়। 17 ট্রেন ধরতে না পারার হতাশায় কবির মনে পড়ে বাবা-মায়ের কথাগুলো। নিজের ভাই-বোনদের সতর্ক ও সচেতন প্রস্তুতির স্মৃতিও তাঁর মনে জাগ্রত হয়। তাঁর বোন জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না, ফরহাদ আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলীও এ ব্যাপারে খুব সচেতন। আর নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। অথচ তাদের ভাই হয়ে কবি ট্রেন ফেল করে বসে আছেন। 

সারকথা: কবির ভাই-বোনদের মতো কবি সতর্ক নন, ফলে তিনি ঠিক সময়ে ট্রেনে উঠতে পারেননি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির গ্রামে ফেরার আকাঙ্ক্ষা ও গ্রামের প্রাকৃতিক পরিবেশের দিকগুলোকে ধারণ করে।

➤ যাদের জন্ম গ্রামে গ্রামীণ পরিবেশের সঙ্গে তাদের একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে।

➤ উদ্দীপকের কবিতাংশে কবি বাংলায় ফিরে আসতে চেয়েছেন। কারণ তিনি বাংলার নদী, মাঠ, খেতকে ভালোবাসেন। জলাঙ্গীর ঢেউ, সন্ধ্যার বাতাসে সুদর্শন উড়ে যাওয়া, শিমুলের ডালে লক্ষ্মীপেঁচার ডাক প্রভৃতি বিষয় গ্রামীণ পরিবেশের আবহকে নির্দেশ করে। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির চেতনায় এ দিকগুলো ফুটে উঠেছে। এ কবিতায় কবি শহরে যাওয়ার ট্রেন ধরতে না পারায় তাঁর চিরচেনা গ্রামীণ পরিবেশে ফিরে যেতে চেয়েছেন। কবি কল্পনায় ভোর রাতেই বাড়ির পথে ফিরতে শুরু করেন। তাঁর এমন প্রত্যাবর্তনের পথে তিনি গ্রামের পরিচিত নদী, ছড়ানো-ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন। এগুলো গ্রামীণ পরিবেশকেই নির্দেশ করে। 

সারকথা: 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি তাঁর গ্রামে ফেরার আকাঙ্ক্ষা ও গ্রামীণ পরিবেশের বর্ণনা দিয়েছেন। এসব দিক উদ্দীপকেও মুটে উঠেছে

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সমগ্র ভাব ধারণ করতে সক্ষম নয়।" মন্তব্যটি যথার্থ।

➤ গ্রামীণ প্রকৃতির স্নিগ্ধ রূপ মানুষকে মুগ্ধ করে। এমন পরিবেশকে অবগাহন করে মানুষ আনন্দিত হয়। ফলে স্বভাবতই গ্রামীণ জীবনের প্রতি মানুষের গভীর ভালোবাসা ও অনুরাগ জন্মে। কোনো কারণে দূরে থাকলে সুযোগ পেলেই মানুষ ফিরে আসতে চায় গ্রামীণ জীবনে।

➤ উদ্দীপকে কবি বাংলার নদী, খেত, মাঠকে ভালোবেসে আবারও এখানে ফিরে আসতে চান। পাশাপাশি তিনি তুলে ধরেছেন গ্রামীণ পরিবেশের চিরাচরিত রূপ। উদ্দীপকের এই দিকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির গ্রামীণ জীবনে প্রত্যাবর্তনের আকুতি ও গ্রামীণ জীবনের কিছু বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এগুলোই 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি। কারণ এ কবিতায় কবির ট্রেনে উঠতে না পেরে হতাশ হওয়া, তার বাবা-মা ও ভাই-বোনের স্মৃতি স্মরণ হওয়া প্রভৃতি দিক রয়েছে যেগুলো উদ্দীপকে ফুটে ওঠেনি।

➤ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবি শহরে যাওয়ার শেষ ট্রেনটি ধরার জন্য স্টেশনে গিয়ে সেটি আর ধরতে পারেননি। ট্রেনে যাদের সঙ্গে তাঁর যাওয়ার কথা তারা হাত নেড়ে তাঁকে সান্ত্বনা দেয়। ট্রেন ধরতে না পারার হতাশায় কবির বাবা-মা, ভাই- ' বোনদের নানা স্মৃতি মনে পড়ে। কবি ভাবতে ভাবতে কল্পনায় ফিরে যান গ্রামীণ জীবনে। শহরমুখী জীবনে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মুছে ফেলতে চান মায়ের আশ্রয়ে, মাতৃভূমির প্রকৃতির সান্নিধ্যে। কবিতার এসব দিক উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ। 

সারকথা: 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির ট্রেনে উঠতে না পারা থেকে কল্পনায় মায়ের আশ্রয়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা পর্যন্ত অনেক সুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে। সেগুলো উদ্দীপকে পুরোপুরি ফুটে ওঠেনি তোই কয়েনায় মায়ের আশ্রয়ে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আবার আসিব আমি…’ a – প্রত্যাবর্তনের লজ্জা, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”