A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ABCD সিলিন্ডারের ব্যাসার্ধ…’ বরিশাল বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৩🏫 বোর্ড: বরিশাল বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

ABCD সিলিন্ডারের ব্যাসার্ধ 10 cm তরলের ঘনত্ব 1000 kg m3

উত্তর:

আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতর অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করে এর বৃহত্তর পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল পাওয়ার নীতিই বল বৃদ্ধিকরণ নীতি।

উত্তর:

যেকোনো বাঁধ তৈরি করার সময় একটি ঢাল নিয়ন্ত্রণ করা হয়। তা না হলে বাঁধ তার নিজস্ব ওজনের কারণেই ভেঙে যেতে পারে। এ কারণে উপরের চেয়ে নিচের অংশ চওড়া হয়। তাছাড়া বেড়ি বাঁধ সাধারণত পানির প্রবাহকে বাঁধা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। পানি কর্তৃক প্রদত্ত চাপ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে নিম্নতলে বৃদ্ধি পায়। এ কারণে বেড়ি বাঁধের নিচের অংশে সবচেয়ে বেশি চাপ পড়ে। এ বেশি চাপ নিয়ন্ত্রণের জন্য নিচের অংশ চওড়া করা হয় যাতে পানি কর্তৃক প্রদত্ত বল কমে যায়।

উত্তর:

উদ্দীপক হতে,
তরলের উপরিতল হতে B বিন্দুর উচ্চতা, h=(1.50.6)m=0.9 m
তরলের ঘনত্ব, ρ=1000 kg m3
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2
তরলের চাপ, P= ?

আমরা জানি, B বিন্দুতে তরলের চাপ P হলে,

P=hρ g
=0.9×1000×9.8
=8820pa (Ans.) 

উত্তর:

উদ্দীপক হতে পাই,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r=10 cm = 0.1 m
সিলিন্ডারটির নিচের তলের ক্ষেত্রফল, A=πr2=3.1416×(0.1)2

=0.0314 m2

সিলিন্ডারের উচ্চতা, h=1.5 m40 cm60 cm

=1.5 m0.4 m0.6 m 
=0.5 m 

সিলিন্ডারের আয়তন, V=Ah=0.0314×0.5=0.0157 m3
তরলের ঘনত্ব, ρ=1000kgm3
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 ms2

‘গ’ হতে পাই, সিলিন্ডারের নিচের তলের উপর চাপ,

P2=8820 Pa

এখন পানির উপরিপৃষ্ঠ হতে সিলিন্ডারের ওপরের তলের উচ্চতা,

h1=40 cm=0.4 m

∴ সিলিন্ডারের ওপরের তলের চাপ,

P1=h1ρ g
=0.4×1000×9.8
=3920 Pa

নিচের তলে ঊর্ধ্বমুখী বল,

F2=P2 A
=8820×0.0314
=276.948 N

আবার ওপরের তলে নিম্নমুখী বল,

F1=P1 A
=3920×0.0314
=123.09 N

 

∴ ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্লবতা, FN=F2F1

=276.948123.09 
=153.86 N 

এখন, সিলিন্ডারের দ্বারা অপসারিত পানির ওজন,

W=mg
=vρ g
=0.0157×1000×9.8
=153.86 N

অর্থাৎ FN=W

এখানে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বল শূন্য নয়। আর প্লবতা বল যেহেতু সিলিন্ডারের ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে তাই নিমজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে।

11 Views
No Comments
Share
1
No comments to “সৃজনশীলঃ ‘ABCD সিলিন্ডারের ব্যাসার্ধ…’ বরিশাল বোর্ড ২০২৪ – পদার্থের অবস্থা ও চাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”