A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আব্দুল জব্বার মৃধা…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ নাটক ও উপন্যাস🧩 অধ্যায় ২য় অধ্যায় — লালসালু🔢 সৃজনশীল নং ২৫🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আব্দুল জব্বার মৃধা নিঃসন্তান বলে তার মনে অনেক কষ্ট। সামাজিক ও পারিবারিকভাবে অনেক

হেয় হতে হয় তাকে। একদিন সে তার স্ত্রী মেরিনাকে তার এমন অবস্থার কথা খুলে বললে

নিজেই উদ্যোগী হয়ে স্বামীর বিয়ে দেয় মেরিনা, গরিব ঘরের অল্প বয়সী মেয়ে সুচরিতার সাথে

বিয়ে দিয়ে ঘরে নিয়ে আসে। কিন্তু সুচরিতা বাবার বয়সী জব্বার মৃধাকে স্বামী বলে মেনে নিতে

চায় না। তাই তার মুখে থুথু দেয় ও ভেংচি কাটে। জব্বার মৃধা এতে ক্ষুব্ধ হয়ে সুচরিতাকে

অনেক কষ্টদায়ক শাস্তি দেয়। সন্তানতুল্য মেয়েটিকে কষ্ট পেতে দেখে মেরিনাও ভীষণ কষ্ট

পায়। মনের অজান্তেই চোখ মোছে শাড়ির আঁচলে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'লালসালু' উপন্যাসে হাঁপানি রোগী সলেমনের বাপ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মজিদকে বাদ দিয়ে আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া আনার জন্য খালেক ব্যাপারীর নির্দেশ প্রসঙ্গে ধলা মিঞা এ কথা ভেবেছে। 

স্ত্রী আমেনা বিবির আকাঙ্ক্ষা পূরণের জন্য খালেক ব্যাপারী ধলা মিঞাকে নির্দেশ দেয়। ধলা মিঞার কাছ থেকে মজিদ সে কথা জানতে পেরে রেগে যায়। বউয়ের খাতিরে ব্যাপারী মজিদের নির্দেশের বরখেলাপ করে ঠক-পিরের কাছে লোক পাঠাবে পড়াপানি আনার জন্য, সেটা মজিদের পছন্দসই নয়। তাই ধলা মিঞারও মনে হয়, ব্যাপারী যে কাজ করেছে। সেটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সুচরিতা চরিত্রটি 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সঙ্গে ন সংগতিপূর্ণ । 

‘লালসালু' উপন্যাসের জমিলা চপলা-চঞ্চলা এক কিশোরী। অল্প বয়সেই * জমিলার বিয়ে হয় তার চেয়ে অনেক বেশি বয়সি মজিদের সাথে। মজিদ মহব্বতনগর গ্রামে ভাগ্যের পরিবর্তনের আশায় এসে ধর্মকেন্দ্রিক ব্যাবসা শুরু করেন। মজিদ একটি অজ্ঞাত কবরকে মাজার হিসেবে প্রতিষ্ঠা করে থ সকলের বিশ্বস্ত হয়ে ওঠে। কিন্তু অল্প বয়সি জমিলা মজিদের এই ট প্রভাবকে গুরুত্ব দেয় না। তাই সে জমিলাকে বশো আনার জন্য শাস্তি দেয় এবং নানা রকম ভয় দেখায় । 

সুচরিতা আব্দুল জব্বার মৃধার দ্বিতীয় স্ত্রী। প্রথম বিয়ের পর বাবা হতে না পরে তিনি গরিব ঘরের মেয়ে সুচরিতাকে বিয়ে করেন। কিন্তু সুচরিতা বাবার বয়সি জব্বার মৃধাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। সে জব্বার মৃধার সাথে শিশুসুলভ আচরণ করে। তাই বলা যায়, বয়স্ক স্বামীকে মান্য না করার দিক থেকে সুচরিতা ও জমিলা সংগতিপূর্ণ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করে ভোগান্তির শিকার হওয়ায় উদ্দীপকের জব্বার মৃধা মজিদ চরিত্রের আংশিক রূপ ধারণ করেছে।

'লালসালু' উপন্যাসের মজিদ কুসংস্কার, শঠতা, প্রতারণা এবং অন্ধ বিশ্বাসের প্রতীকী চরিত্র। সে গ্রামের সরল মানুষদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করে। তারপর বিয়ে করে সংসার শুরু করলেও মজিদ ছিল নিঃসন্তান। পরবর্তী সময়ে মেয়ের বয়সি জমিলাকে বিয়ে করে নিয়ে এলে মজিদ আরও হতাশ হয়ে পড়ে। কারণ, প্রথম স্ত্রী মজিদের অনুগত হলেও জমিলা ছিল তার বিপরীত। 

জব্বার মৃধা নিঃসন্তান। সন্তান না হওয়ার যন্ত্রণায় জব্বার মৃধা অনেকটা দিশেহারা হয়েই প্রথম স্ত্রী মেরিনার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী সুচরিতা বাবার বয়সি জব্বার মৃধাকে মেনে নেয় না এবং তাকে সম্মান করে না। এতে আব্দুল জব্বার মৃধা কষ্ট পায় । 

মজিদ শস্যহীন জনবহুল এক অঞ্চল থেকে ভাগ্য পরিবর্তনের জন্য মহব্বতনগর গ্রামে আসে। এখানে এসে সে একটি অজ্ঞাত কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে প্রতিষ্ঠিত করে। এই মাজারকে কেন্দ্র করে সে মহব্বতনগরে নিজের প্রভাব-প্রতিপত্তি বিস্তার করে। গ্রামের সহজ-সরল ও কুসংস্কারাচ্ছন্ন মানুষের বিশ্বাসকে পুঁজি করে সে তার ধর্ম ব্যাবসা চালিয়ে যায়। সন্তান লাভের আশায় ঘরে স্ত্রী থাকার পরও মজিদ অল্প বয়সি জমিলাকে বিয়ে করে। কিন্তু গ্রামের সবাই তাকে ভক্তি ও শ্রদ্ধা করলেও জমিলা মজিদের অবাধ্য হয় এবং মজিদ তাকে অমানবিক শাস্তি হয়। মজিদের এই দ্বিতীয় বিয়ে, স্ত্রীর অবাধ্য ও অসম্মানজনক আচরণ ইত্যাদি বিষয়গুলো উদ্দীপকের জব্বার মৃধার সাথে সাদৃশ্যপূর্ণ। তবে উপন্যাসে মজিদের যে প্রভাব, প্রতাপ ও প্রতিপত্তি তা আব্দুল জব্বার মৃধার সাথে সংগতিপূর্ণ নয় । তাই বলা যায়, “উদ্দীপকের জব্বার মৃধা 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের আংশিক রূপধারণ করেছে।”— মন্তব্যটি যথার্থ ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আব্দুল জব্বার মৃধা…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)”