আবীর দেখে, মাঠঘাট ফেটে চৌচির। উদ্ভিদ ও প্রাণিজগতে নিদারুণ হাহাকার। সবাই বৃষ্টিপ্রত্যাশী। হঠাৎ মুষলধারায় বৃষ্টি নামল। টানা বৃষ্টিতে ভেসে গেল চারদিক। নদীনালা, খালবিলের পাশাপাশি সবকিছুতে জল নয় যেন আনন্দধারা বয়ে গেল। আবীর অনুভব করল তার মনেও কী যেন এক ধারা এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল সুদূর দিগন্তে। যেখানে লুকিয়ে আছে পাওয়া না-পাওয়ার তিক্ত-মধুর স্মৃতি।
মাঠ কাজল ছায়ায় ঢেকে গেল।
নদীর ফাটলে বন্যা পূর্ণ প্রাণের জোয়ার আনে, কারণ নদী পানিপূর্ণ হলেই নদীর প্রাণ ফিরে আসে।
গ্রীষ্মকালে বাংলাদেশের ছোটো ছোট নদী-খাল শুকিয়ে প্রাণহীন হয়ে পড়ে। কেননা পানিই নদীর প্রাণ। এই শুষ্ক পরিবেশে বৃষ্টির স্পর্শ আবার নদীর প্রাণ ফিরিয়ে দেয়। কখনো কখনো প্রবল বর্ষার অবিরল ধারা বন্যার সৃষ্টি করে, যেটাকে কবি প্রাণের পূর্ণতা বলে 'বৃষ্টি' কবিতায় তুলে ধরেছেন।
উদ্দীপকে আবীরের দেখায় 'বৃষ্টি' কবিতার প্রকৃতির পট পরিবর্তনের দিকটি ফুটে উঠেছে।
'বৃষ্টি' কবিতাটি কৃষিপ্রধান বাংলার বহুপ্রতীক্ষিত বৃষ্টি নিয়ে লিখিত। গ্রীষ্মের তৃষ্ণার্ত রুক্ষ প্রকৃতিতে ঋতুর পালাবদলে বর্ষা আসে প্রাণের জোয়ার নিয়ে। তখন নদী-নালা, খালন-বিল অথই জলে ভেসে যায়।
উদ্দীপকের আবিরও রুক্ষ প্রকৃতিতে বর্ষার আগমন দেখতে পায়। গ্রীষ্মে প্রচণ্ড তাপপ্রবাহে উদ্ভিদ ও প্রাণিজগতে যখন নিদারুণ হাহাকার, তখনই আচমকা বৃষ্টিতে ভেসে যায় চারদিক। নদী-নালা, খাল-বিল ভরে গেল আনন্দধারায়। 'বৃষ্টি' কবিতার প্রকৃতির সেই পট পরিবর্তনের দিকটিই উদ্দীপকে ফুটে উঠেছে।
উদ্দীপকের আবীরের অনুভব 'বৃষ্টি' কবিতার বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষের রসসিক্ত হয়ে ওঠার বিশেষ দিকটিকে নির্দেশ করে।
'বৃষ্টি' কবিতায় কবি প্রকৃতির পট পরিবর্তনের সাথে সাথে মানব মনোজগতের পট পরিবর্তনের দিকটিকেও বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষের মনে পুরানো দিনের সুখস্মৃতি ভেসে ওঠে।
উদ্দীপকের আবীরের অনুভবেও প্রকৃতিতে বর্ষার আগমন বিস্তর প্রভাব ফেলেছে। টানা বৃষ্টিতে আবীরের মনোজগতে পরিবর্তন লক্ষ করা যায়। সে অনুভব করে তার মনের অনুভূতির ধারা তাকে সুদূর দিগন্তে ভাসিয়ে নিয়ে যায়। পাওয়া না-পাওয়ার তিক্ত-মধুর স্মৃতি তাকে আকৃষ্ট করে, যা 'বৃষ্টি' কবিতার সংবেদনশীল মানুষের রসসিক্ত হয়ে ওঠার বিশেষ দিকটিকে নির্দেশ করে।
'বৃষ্টি' কবিতায় কবি দেখিয়েছেন প্রকৃতিতে বর্ষার আগমনে সংবেদনশীল মানুষের মনোজগতেও পরিবর্তন সূচিত হয়। তার মনে পড়ে সুখময় অতীত, পুরানো স্মৃতি। বৃষ্টি কখনো জীবনকে বিষণ্ণ করে, একাকী জীবনে বিরহ বাড়ায়। তাই 'বৃষ্টি' শুধু প্রাকৃতিক ঘটনা নয়, ব্যক্তির জীবনের সাথেও এর সম্পৃক্ততা রয়েছে। বিষয়টি উদ্দীপকের আবীরের অনুভবের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের আবীরের অনুভব 'বৃষ্টি' কবিতায় বর্ণিত সংবেদনশীল মানুষের রসসিক্ত হয়ে ওঠার বিশেষ দিকটিকে নির্দেশ করে।
