| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘আবিদা ম্যাডাম ক্লাসে…’ বরিশাল বোর্ড ২০১৭ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

আবিদা ম্যাডাম ক্লাসে প্রথমে সমান্তরাল শিরাবিন্যাস পাতা ও পুষ্প স্পাইকলেট ধরনের উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলেন। পরে বৃক্কাকার পরাগধানীবিশিষ্ট একটি উদ্ভিদের চিত্র প্রদর্শন করেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
যখন পুং ও স্ত্রী গ্যামিটের মধ্যে বাহ্যিক ও আচরণে কোনো পার্থক্য দেখা যায় না তখন তাকে আইসোগ্যামাস বলে।
যে জীব আজীবন বা জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে জীবন ধারণের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবদেহের ভেতরে বা বাইরে বাস করে পোষকের ক্ষতিসাধন করে তাকে পরজীবী বলে। যেমন: ম্যালেরিয়া জীবাণু, ইবোলা ভাইরাস ইত্যাদি।
উদ্দীপকের B-চিত্রটি Malvaceae গোত্রের। নিচে Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
i. এ গোত্রের উদ্ভিদের কচি অঙ্গ পিচ্ছিল পদার্থযুক্ত।
ii. এদের সাধারণত মুক্তপার্শ্বীয় উপপত্র থাকে।
iii. পাপড়ির বিন্যাস টুইস্টেড।
iv. পুংকেশর বহু, একগুচ্ছ, পুংকেশরীয় নালিকা গঠন করে।
V. পরাগধানী বৃক্কাকার ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট।
vi. পরাগরেণু বড় ও কণ্টকিত।
vii. অমরাবিন্যাস অক্ষীয়।
উদ্দীপকে উল্লিখিত প্রথম গোত্রটি হলো Poaceae। এই গোত্রের উদ্ভিদের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি, হাজার প্রজাতির ঘাস, খড়, গমের ভূমি ইত্যাদি গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সুতার সাইজিং করার জন্য বস্ত্র শিল্পে গমের আটা ব্যবহৃত হয়। ভুট্টার জেইন প্রোটিন থেকে কৃত্রিম সুতা তৈরি হয়। শিল্প কারখানায় ভুট্টা খুবই মূল্যবান। বাঁশ, নলখাগড়া ও আখের ছোবড়া থেকে কাগজ তৈরি করা হয়। কিছু ঘাস হতে সুগন্ধি তেল পাওয়া যায়, যা প্রসাধন শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও ভূমিক্ষয় রোধে বাঁশ, আখ, ঝাড়ুঘাস ইত্যাদি উদ্ভিদ ব্যবহৃত হয়।