| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ আবৃতবীজী গুপ্তবীজী উদ্ভিদ ২০২৪ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
পেরিসাইকল জ্বর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি (stele) বলে।
প্লাসমিড ও ক্রোমোজমের মধ্যে পার্থক্য:
|
প্লাসমিড |
ক্রোমোজম |
|
এগুলি ছোট, বৃত্তাকার, ডবল-স্ট্র্যান্ডেড ডিএনএ অণু |
এগুলি বড়, গোলাকার বা রৈখিক/সুত্রাকার ডিএনএ অণু। |
|
ব্যাকটেরিয়া, আর্কিয়া এবং কিছু ইউক্যারিওটে পাওয়া যায়। |
প্রোক্যারিওট এবং ইউক্যারিওট উভয়ে পাওয়া যায়। |
উদ্দীপকের চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এর মূলের গঠন নিচে চিত্রসহ দেয়া হল :
প্রাথমিক পর্যায়ে Cycas-এর প্রধান মূল থাকে। তবে ইহা স্বল্পস্থায়ী কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। ভূমির উপরিতলে দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। কোরালাকৃতিরএসব মূলকে কোরালয়েড মূল (coralloid root ) বা রুট টিউবারকল বলে। কোরালয়েড মূলের অন্তর্গঠনে মধ্যকর্টেক্সে Anabaena ও Nostoc অবস্থান করে, এ অংশকে শৈবাল স্তর বলে।
চিত্রঃ Cycas-এর কোরালয়েড মূল
উদ্দীপকের সাথে আবৃতবীজী উদ্ভিদের অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদ গোষ্ঠীর সাথে আবৃতবীজী উদ্ভিদ গোষ্ঠীর পার্থক্য নিচে দেয়া হল:
|
নগ্নবীজী (ব্যক্তবীজী) উদ্ভিদ |
আবৃতবীজী (গুপ্তবীজী) উদ্ভিদ |
|
এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। |
এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে। |
|
গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না। |
গর্ভাশয় ফলে পরিণত হয়। |
|
ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। |
ফল হয় তাই বীজ ফলের ভেতরে থাকে। |
|
আর্কিগোনিয়া সৃষ্টি হয়। |
আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। |
|
পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। |
পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। |
|
সাধারণত দ্বি-নিষেক ঘটে না। |
দ্বি-নিষেক ঘটে। |
|
এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। নিষেকের পূর্বে উৎপন্ন হয়। |
এন্ডোস্পার্ম টিপ্লয়েড। নিষেকের পরে উৎপন্ন হয়। |
|
জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই। |
জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। |