A. Nayan
A. Nayan
18 Jun 2026 (1 day ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আবু হেনার বয়স…’ বরিশাল বোর্ড ২০২৫ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: জীববিজ্ঞান📘 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২৮🏫 বোর্ড: বরিশাল শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আবু হেনার বয়স ৩৫ বছর, উচ্চতা ১৬৮ সেমি এবং ওজন ৯০ কেজি। সে হালকা পরিশ্রমী। সে সুস্বাস্থ্যের অধিকারী হতে আগ্রহী।

উত্তর:

ফাইটোহরমোন: যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদদেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজে নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বলে। উদ্ভিদ হরমোনকে ফাইটোহরমোন বলে।

উত্তর:

প্রধানত চাল, গম, আলু থেকে আমরা শ্বেতসার পাই। কাঁচা খাদ্য সহজে হজম হয় না। এজন্য আমরা চাল, আটা, আলু ইত্যাদি রান্না করে খাই। উচ্চ তাপমাত্রায় রান্না করা হলে, খাদ্যের জটিল ও বৃহদায়কার জৈব অণুর মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়, যার ফলে খুব সহজেই হজম হয়। খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। দ্বি-শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয়। মানব পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানবদেহ শুধু সরল শর্করা শোষণ করতে পারে। এ কারণে চাল, আটা রান্না করে খেতে হয়।

উত্তর:

উদ্দীপক হতে পাই, আবু হেনার বয়স = ৩৫ বছর
উচ্চতা = ১৬৮ সে.মি.
ওজন = ৯০ কেজি

আমরা জানি,
ছেলেদের BMR = ৬৬ (১৩.৭ × ওজন কেজি) + (৫ × উচ্চতা সে.মি.) - (৬.৮ বয়স বছর) 

∴ আবু হেনার BMR = ৬৬ + (১৩.৭ × ৯০) + (৫×১৬৮) - (৬.৮ × ৩৫) = ১৯০১ ক্যালরি।
সুতরাং আবু হেনার BMR ১৯০১ ক্যালরি।

উত্তর:

আবু হেনার শারীরিক অবস্থা স্বাভাবিক কি না তা জানার জন্য আবু-হেনার BMI নিম্নে হিসাব করা হলো:
উদ্দীপক হতে পাই, আবু হেনার উচ্চতা = ১৬৮ সে. মি.

১৬৮১০০মি১৬৮মিটারএবংওজন৯০কেজিআমরাজানিদেহেরওজনকেজিদেহেরউচ্চতামিটারআবুহেনার৯০১৬৮৩১৮৯কেজিমিটার= ১৬৮  ১০০  মি. = ১.৬৮ মিটার  এবং ওজন = ৯০ কেজি  আমরা জানি, BMI= দেহের ওজন ( কেজি ) দেহের উচ্চতা ( মিটার )2 আবু হেনার BMI= ৯০ ( ১.৬৮ )2= ৩১.৮৯ কেজি/(মিটার) 

বিএমআই হলো ৩১.৮৯ kg/m² যা ৩০-৩৪.৯ এই রেঞ্জের ভিতরে পড়ে। এই মান মোটা হওয়ার প্রথম স্তর নির্দেশ করে। এমতাবস্থায় আবু হেনা স্বাভাবিক শারীরিক অবস্থা ফিরিয়ে আনতে যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিম্নরূপ:

i. বেছে খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিদিন প্রয়োজনীয় মাত্রায় ক্যালরি রয়েছে এমন খাদ্য গ্রহণ করতে হবে।

ii. শর্করা, আমিষ ও চর্বি পরিমাণ মতো গ্রহণ করতে হবে।

iii . প্রয়োজনীয় ভিটামিন ও রাফেজ সরবরাহের জন্য ফল ও টাটকা শাক-সবজি গ্রহণ করতে হবে।

iv. প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ গ্রহণ করতে হবে।

V. সহজ পাচ্য খাদ্য গ্রহণ করতে হবে।

vi. খাদ্য তালিকায় সিম, বরবটি, মাছ, ডিম, পাতাযুক্ত শাক-সবজি, মূল, আলু, তেল, চর্বি, দুধ, চিনি ইত্যাদি পরিমাণ মতো থাকতে হবে।

vii. পরিমিত পরিশ্রম, শরীরচর্চা বা ব্যায়াম ও বিশ্রাম নিতে হবে।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আবু হেনার বয়স…’ বরিশাল বোর্ড ২০২৫ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”