A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আদিবা এবারই প্রথম…’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ২০২৬ – জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৮ম অধ্যায় — জনমত ও রাজনৈতিক সংস্কৃতি🔢 সৃজনশীল নং ২১🏢 প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আদিবা এবারই প্রথম তার বাবার সাথে ঢাকায় এসেছে। রাস্তা দিয়ে চলার সময় সে আগ্রহভরে রাস্তায় বিভিন্ন বিষয় প্রত্যক্ষ করে। সেগুলোর মধ্যে দেয়ালে নানা ধরনের লিখন, বড় বড় বিলবোর্ডে ছবিসহ বক্তব্য, বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ইত্যাদি উল্লেখযোগ্য। এ সম্পর্কে আদিবা তার বাবাকে জিজ্ঞাসা করলে বাবা তাকে জানালেন, মানুষকে আকর্ষণ ও প্রভাবিত করার জন্য এরূপ প্রচার করা হয়েছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ, যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে সক্ষম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রাচীনকাল থেকেই রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু উদ্ভাবন করেছে তার সমষ্টিকেই বলা হয় রাজনৈতিক সংস্কৃতি। বস্তুত রাজনৈতিক সংস্কৃতি হলো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ফসল। সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতি বলতে জনসাধারণের মধ্যে প্রচলিত সেই মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধকে বোঝায়, যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে জনমত সংগঠনের যে মাধ্যমের কথা বলা হয়েছে তা হলো প্রচার মাধ্যম।
বর্তমান সময়ে দেয়ালে নানা ধরনের লিখন জনমত গঠনের মাধ্যম হিসেবে কাজ করছে। নির্বাচনকালে প্রার্থীর পক্ষে প্রচারণায় দেয়ালে দেয়ালে নানা ধরনের লিখন চোখে পড়ে। তাছাড়া বড়ো বড়ো বিল বোর্ডে ছবিসহ বক্তব্য কিংবা সদস্য সরকারবিরোধী দলের কিংবা বিরোধী দল সরকারি দলের সমালোচনাও বিলবোর্ড বা পোস্টারে জনমত গঠনের প্রয়াস চালায়। তাছাড়া বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়েও নির্বাচনকালীন প্রার্থীরা জনমত গঠনের চেষ্টা চালান।
উদ্দীপকের আদিবা ঢাকায় এসে দেয়ালে নানা ধরনের লিখন, বড়ো 'বড়ো বিলবোর্ড ছবিসহ বক্তব্য, স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ইত্যাদি দেখতে পায়। তার দেখা জিনিসগুলো প্রচার মাধ্যমের অন্তর্ভুক্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"উদ্দীপকে বর্ণিত জনমত সংগঠনের মাধ্যম অর্থাৎ প্রচার মাধ্যমে নির্বাচনি প্রচারণায় বহুল ব্যবহৃত হয়"- উক্তিটি যথার্থ।
জনমত সংগঠনের মাধ্যম তথা দেয়ালে নানা ধরনের লিখন, বড়ো বড়ো বিলবোর্ডের ছবিসহ বক্তব্য, বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ইত্যাদি প্রচার মাধ্যমের অংশ এবং সেগুলো নির্বাচনি প্রচারণায় বহুল ব্যবহৃত হওয়ার কারণে উল্লিখিত উক্তিটি যথার্থ। নির্বাচন এবং নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন প্রার্থী দেয়ালে লিখে, বড় বড় বিলবোর্ডে ছবিসহ বক্তব্য লিখে তার নিজের পক্ষে প্রচারণা চালিয়ে জনমত সৃষ্টির চেষ্টা করে। জনগণ তাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ স্থানসমূহে এই প্রচারণাগুলো দেখে এবং বাস, স্টিমার, চায়ের দোকান, হাট-বাজারে সর্বত্র এগুলো, আলোচনা করতে থাকে। জনগণের এই আলোচনা থেকে জনমত গড়ে ওঠে।
উদ্দীপকের আদিবার অবাক হওয়ার বিষয়গুলো ছিল দেয়ালে নানান ধরনের লিখন, বড়ো বড়ো বিলবোর্ডে ছবিসহ বক্তব্য, বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন ইত্যাদি। এ সম্পর্কে তার বাবা বলেন, এগুলো মানুষকে আকর্ষণ ও। প্রভাবিত করার জন্য করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় প্রচার মাধ্যমে বিশেষ করে দেয়াল, লিখন, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ইত্যাদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উল্লিখিত মাধ্যমগুলো নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। স্থানীয়ভাবে মাধ্যমগুলো ব্যবহার করে সহজেই জনগণকে প্রভাবিত করা যায়।
অতএব পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রচার মাধমের কৌশলগুলো নির্বাচনে বহুল ব্যবহৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আদিবা এবারই প্রথম…’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ২০২৬ – জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”