A. Nayanㅤ
A. Nayan
19 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আদনান ও সালমান…’ ঢাকা বোর্ড ২০২৩ – ইসলামের অর্থব্যবস্থা, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ইসলাম শিক্ষা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ইসলাম শিক্ষা🧩 অধ্যায় ৫ম অধ্যায় — ইসলামের অর্থব্যবস্থা🔢 সৃজনশীল নং ২১🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আদনান ও সালমান দুই বন্ধু। তারা অনেক সম্পদের মালিক। আদনান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথাসময়ে সব ইবাদাত পালন করেন। সালমান শুধুমাত্র সালাত আদায় করেন। সে অন্য ইবাদাত পালনে কোনো গুরুত্ব দেন না। একদা আদনান সালমানকে বলল, “সত্যিকারের মুসলিম হতে হলে ইসলামের সব মৌলিক ইবাদাত পালন করা আবশ্যক।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাদকা' শব্দের সাধারণ বাংলা অর্থ হলো দান। পারিভাষিক অর্থে সাদাকা বলা হয় এমন দানকে যার মাধ্যমে আল্লাহর নিকট সওয়াব আশা করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সামগ্রিকভাবে সমস্ত সম্পদের একচ্ছত্র মালিক আল্লাহ তায়ালা। মানুষ সম্পদের সাময়িক ভোগদার মাত্র। এজন্য আল্লাহ তায়ালার নীতি হলো সম্পদের সুষম বণ্টন করে গরিব অসহায়দের আর্থিক অবস্থা সচ্ছল করা। ইসলামি অর্থব্যবস্থা ব্যতীত সকল অর্থব্যবস্থায় সম্পদ ব্যক্তি বা রাষ্ট্রের হাতে কুক্ষিগত থাকে। ফলে গরিবদের অধিকার আদায় হয় না, তারা শোষিত হয়। এজন্য ইসলামি অর্থব্যবস্থায় আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, "তোমাদের ধনসম্পদের মধ্যে গরিব, বঞ্চিত প্রার্থীদেরও অধিকার রয়েছে।" এ নির্দেশের পর ধনীদের ওপর যাকাত আদায় করা ফরয করা হয়েছে। যাতে গরিবরা ধনীদের থেকে তাদের প্রাপ্ত অধিকার পেয়ে সুখে- স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। এটা গরিবের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা করুণা নয় বরং তাদের দায়িত্ব ও কর্তব্য এবং গরিবের হক বা অধিকার। আর এজন্য যাকাতকে দান নয় বরং ধনীদের সম্পদে গরিব, বঞ্চিত প্রার্থীদের অধিকার বলা হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে আদনানের চরিত্রে ইসলামের বুনিয়াদি আমলসমূহ (যাকাত) পালনের বিষয়টি ফুটে উঠেছে।

বুনিয়াদি আমল বলতে মৌলিক বা অত্যাবশ্যকীয় আমলসমূহকে বোঝায়। ইসলামের বুনিয়াদ তথ্য ব্লকনের পরিচয় মহানবি (সা.) এর হাদিসের মাধ্যমেই জানা যায়। যেমন তিনি বলেন, ইসলাম পাঁচটি। বুনিয়াদ তথা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। যথা- ১. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর গোলাম ও রাসুল; ২. সালাত প্রতিষ্ঠা করা; ৩. যাকাত আদায় করা; ৪. হজ এবং ৫. রমজানে রোযা পালন। উক্ত হাদিস হতে প্রমাণিত হয়, ইসলামের প্রশ্ন: বুনিয়াদ ইমান। আর বাকি চারটি বুনিয়াদি আমল হলো- ১. সালাত ২. যাকাত, ৩. সাওম বা রোযা ও ৪. হজ।

উদ্দীপকে আদনান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথাসময়ে সব ইবাদত পালন করেন। নিয়মিত সালাত আদায় করেন। সম্পদের যাকাত প্রদান করাসহ সব মৌলিক ইবাদত পালন করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের আদনানের বক্তব্য সঠিক।

আদনানের মতে, "সত্যিকারের মুসলিম হতে হলে ইসলামের সব মৌলিক ইবাদত পালন করা আবশ্যক। এখানে মৌলিক ইবাদত বলতে বোঝায়- ইমান আনা, সালাত আদায় করা, যাকাত প্রদান, রমজানের রোযা পালন এবং হজ করা। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর উত্ত পাঁচটি ইবাদত পালন করা আবশ্যক। এর কোনো একটি অস্বীকার করলে ইমান থাকবে না। সালাত আদায় করা ফরয এবং এটা ইমানের দাবি। সালাতের পাশাপাশি যাকাত আদায় করাও ফরয। কুরআন মাজিদের ৩২ জায়গায় যাকাতের কথা বলা হয়েছে। যেমন- "তোমরা সালাত আদায় কর ও যাকাত আদায় কর।" (সূরা বাকারা: ১১০)

শরিয়তের দৃষ্টিতে সালাতের পরই যাকাতের স্থান। যাকাত আদায় করা মুমিনদের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, "মুশরিকদের জন্য ধ্বংস, যারা যাকাত আদায় করে না এবং তারাই আখিরাত অস্বীকারকারী।" (সূরা হা-মীম আস সেজদাহ ৬-৭) সফলতা ও কল্যাণ লাভের মাধ্যম যাকাত। মহান আল্লাহ বলেন, "মুমিনগণ। সাফল্য ও কল্যাণ লাভ করেছে... আর যারা নিষ্ঠার সাথে ঠিকভাবে যাকাত আদায় করে।" (সূরা আল-মুমিনুন: ১-৪)

উদ্দীপকে সালমান সালাত আদায় করলেও অন্য ইবাদত পালনে গুরুত্ব দেন না। সালমান অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সম্পদের যাকাত আদায় করেন না। অথচ সালাতের ন্যায় যাকাতও একটি ভরা ইবাদত। সুতরাং তাকে সালাত, যাকাতসহ সকল মৌলিক ইবাদত পালন করতে হবে।

তাই বলা যায়, আদনানের বক্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আদনান ও সালমান…’ ঢাকা বোর্ড ২০২৩ – ইসলামের অর্থব্যবস্থা, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ১ম পত্র (এইচএসসি)”