| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৪ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
কোন দ্রবের ১ লিটার দ্রবণে ১ মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে।
আরা জানি, যেসব বিক্রিয়ায় আয়ন বর্জিত হয় তাকে জারক বিজারণ বিক্রিয়া বেল। যে পদার্থ বর্জন করে তাকে বিজারণ পদার্থ বলে। এখানে HCOOH একটি প্রোটন ত্যাগ করায় এটি একটি বিজারক পদার্থ।
দেওয়া আছে,
ঘনমাত্রা = 0.2M
HNO3এর আনবিকের ভর = 63g/mol
∴ ppm = (0.2 × 63 × 1000) ppm
= 1.26 × 104 ppm (Ans)
HNO3 এর মোল সংখ্যা = 0.2 × 0.05 = 0.01 mol
দ্বি- ক্ষারীয় এসিডের মোল সংখ্যা = 0.2 × 0.2 = 0.04 mol
∴ এক ক্ষারীয় এসিডের তুল্য এসিডের মোট মোল সংখ্যা
= (0.01 + 0.04 × 2) mol = 0.09 mol
এক অম্লীয় ক্ষারের মোল সংখ্যা = 0.3 × 0.3 = 0.09 mol
যেহেতু এক ক্ষারীয় এসিডের তুল্য এসিড ও এক অম্লীয় ক্ষারের মোল সংখ্যা সমান, তাই (i) নং পাত্রের দ্রবণ দ্বারা (ii) + (iii) নং পাত্রের মিশ্রিত দ্রবণের পূর্ণ প্রশমন সম্ভব।