A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য🔢 সৃজনশীল নং ১৪৩🏢 প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জাতি-ধর্ম-বর্ণ, স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানের বিষয়টি আইনকে ইঙ্গিত করা হয়েছে। কেননা, উদ্দীপকে উল্লিখিত '?' স্থানে রাষ্ট্রীয় স্বীকৃতি, বাহ্যিক আচরণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যা আইনকে নির্দেশ করে।

আইন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইনের উৎস বহুবিধ। তন্মধ্যে সর্বপ্রাচীন হলো প্রথা। প্রথার মাধ্যমে বহু আইনের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সামাজিক রীতি ও অভ্যাস রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে আইনে পরিণত হয়। ধর্মকে আইনের প্রাচীন উৎস বলা হয়। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো। বিভিন্ন ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়, হিন্দু ও মুসলমানদের বিবাহ, সামাজিক সম্পর্ক ও উত্তরাধিকার সংক্রান্ত আইনগুলো হিন্দু ও মুসলমানদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাছাড়া বিচারকের রায় আইনের অন্যতম উৎস। বিচারকগণ যখন কোনো মামলার বিচার করেন তখন সে মামলার জন্য প্রচলিত আইন যদি অস্পষ্ট থাকে; তখন বিচারকগণ নিজস্ব বুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে রায় দেন। পরবর্তীতে ওইরূপ মামলার রায় একইরূপে দেওয়া হয় এবং তা আইনে পরিণত হয়। বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনবিদের গ্রন্থ থেকেও আইন উৎপত্তি লাভ করে। বর্তমান যুগে আইনের সর্বপ্রধান উৎস আইনসভা। আইনসভা যুগের চাহিদা অনুযায়ী মানুষের জন্য নতুন নতুন আইন প্রণয়ন করে এবং পুরাতন আইন সংশোধন কিংবা বাতিল করে। এছাড়াও জনমত, প্রশাসনিক ঘোষণা ও বৈদেশিক চুক্তিও আইনের উৎস হিসেবে বিবেচিত। এভাবেই বিভিন্ন উৎস হতে আইন সৃষ্টি হয়ে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নৈতিকতার সাথে উক্ত বিষয়ের অর্থাৎ আইনের সম্পর্ক অত্যন্ত গভীর'- উক্তিটি যথার্থ।

আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত ও বলবৎকৃত বাধ্যতামূলক নিয়মকানুন, যা নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণ করে। নৈতিকতা হলো ব্যক্তি ও সমাজে প্রচলিত উচিত-অনুচিত, ভালো-মন্দ, ন্যায়-অন্যায়ের একটি মানদণ্ড, যা মানুষের বিবেক ও চেতনার সঙ্গে সম্পর্কযুক্ত। উভয়ই সমাজজীবনের শৃঙ্খলা ও কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সুশৃঙ্খল সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কেননা উভয়েরই উৎপত্তি সামাজিক প্রথা, ধর্ম ও ন্যায়বোধ থেকে। এরা পরস্পর পরিপূরক হিসেবে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে। আইন যেমন সুনাগরিক গঠনে ভূমিকা রাখে, নৈতিকতাও তেমনভাবে সৎ ও ন্যায়বান মানুষ গঠনে সহায়তা করে। উভয়ের আলোচ্য বিষয় মানুষ ও সমাজ; মানুষের আচরণ নিয়ন্ত্রণই এদের প্রধান লক্ষ্য। তবে কিছু মৌলিক পার্থক্যও রয়েছে। যেমন- আইনের পেছনে রাষ্ট্রের শক্তি থাকায় তা বলবৎযোগ্য ও বাধ্যতামূলক, অথচ নৈতিকতা ব্যক্তিগত বিবেকের বিষয় হওয়ায় তা প্রয়োগযোগ্য নয়। তাছাড়া আইন সাধারণত বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা অন্তরজগতে কাজ করে। অনেক সময় আইনের মাধ্যমে সমাজের প্রচলিত নৈতিকতা পরিবর্তিত হয়, আবার নৈতিকতা আইনের গ্রহণযোগ্যতা নির্ধারণেও ভূমিকা রাখে। নৈতিকতার মান উন্নত হলে আইনও কার্যকর ও মানবিক হয়।

সুতরাং বলা যায়, আইন ও নৈতিকতা উভয়ই সমাজজীবনের অপরিহার্য উপাদান। তারা একে অন্যের বিকল্প না হলেও একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে। সুস্থ সমাজ গঠনে উভয়ের ভারসাম্যপূর্ণ বিকাশ প্রয়োজন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)”