| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – পৃথিবীর গঠন, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
সমুদ্রপৃষ্ঠের ন্যায় একই সমতলে বা সামান্য উচ্চে অবস্থিত প্রশস্ত ও বিস্তীর্ণ স্থলভাগকে সমভূমি বলে।
মধ্য এশিয়ার পামির মালভূমিকে 'পৃথিবীর ছাদ' বলা হয়। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৭৩ মিটার এর উপরিভাগ অত্যন্ত বিস্তৃত এবং সমতল, যা অনেক উঁচু থেকে একটি ছাদের মতো মনে হয়। এই অত্যধিক উচ্চতার কারণেই একে রূপকার্থে 'পৃথিবীর ছাদ' বলা হয়।
উদ্দীপকের 'ক' চিত্রে ভঙ্গিল বা ভাঁজ পর্বত দেখানো হয়েছে। ভূগর্ভের অভ্যন্তরের শিলার চাপের ফলে ভূপৃষ্ঠে উঁচুনিচু অবস্থার সৃষ্টি হয়, যাকে ভঙ্গিল পর্বত বলে।
বিস্তৃত ও সুউচ্চ অনেক পর্বতের সমন্বয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়। এ পর্বতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাঁজ। সাধারণত অভ্যন্তরের তলদেশে যেখানে একটি শিলামন্ডলের প্লেট, পার্শ্ববর্তী প্লেটের তলদেশে ঢুকে পড়ে সেখানে বরাবর বিপুল পরিমাণ পলি এসে জমা হতে থাকে। এসব পলি এক পর্যায়ে প্রবল পার্শ্বচাপের কারণে কোথাও ঊর্ধ্বভাঁজের সঙ্গেই নিম্নভাঁজের সৃষ্টি করে। বিস্তৃত এলাকাজুড়ে এসব ঊর্ধ্ব ও অধঃক্ষেপ সংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়। এ ধরনের ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে এশিয়ার হিমালয় পর্বত, ইউরোপের আল্পস ও ইউরাল পর্বত এবং উত্তর আমেরিকার রকি পর্বত প্রভৃতি।
উদ্দীপকের 'ক' হলো ভঙ্গিল পর্বত এবং 'খ' হলো স্তূপ পর্বত। এদের মধ্যকার প্রধান পার্থক্যগুলো নিচে ছক আকারে দেওয়া হলো:
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য:
(i) ভাঁজই ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ পর্বতে অনেক শৃঙ্গ থাকে।
(ii) এ পর্বত স্তরযুক্ত নরম পাললিক শিলায় গঠিত এবং জীবাশ্ম বিশিষ্ট।
(iii) এ পর্বতের শিলাস্তরের মধ্যে মাঝে মাঝে আগ্নেয় ও রূপান্তরিত শিলা-দেখা যায়।
(iv) পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো এ পর্বত শ্রেণির অন্তর্ভুক্ত।
(v) দীর্ঘ চ্যুতিরেখা এ পর্বতে লক্ষ্য করা যায়।
স্তূপ পর্বতের বৈশিষ্ট্য:
(i) স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়। কারণ স্তূপ পর্বত ধীরে ধীরে উঁচু হয় না। ভূপৃষ্ঠ থেকে হঠাৎ মাথা তুলে দাঁড়ায়।
(ii) ভঙ্গিল পর্বতের ন্যায় স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। তবে মহাদেশের কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে স্তূপ পর্বত দেখা যায়। এ পর্বত খুব বেশি উঁচু হয় না।
(iii) স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা আকৃতির হয়।
(iv) এ পর্বতের শৃঙ্গ থাকে না।
উদ্দীপকে ভারতে হিমালয় পর্বতমালা রয়েছে যা বাংলাদেশের উত্তরে অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম যা ভঙ্গিল পর্বতের অন্তর্ভুক্ত। অপরদিকে রয়েছে ভারতের বিন্ধ্য পর্বত যা স্তূপ পর্বতের অন্তর্ভুক্ত। তাই বলা যায় দুটি পর্বতদ্বয়ের মধ্যে বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য বিদ্যমান।