A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘A+H2O→H2CO3+OH−…’ কুমিল্লা বোর্ড ২০২১ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ৩৫🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

A+H2O→H2CO3+OH−

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বোক্যাটায়ন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, Mn এর জারণ সংখ্যা = x
KMnO4=0
বা, 1+x+(−2×4)=0
বা, x−7=0
বা, x=+7
দেওয়া আছে,
K এর জারণ সংখ্যা = +1
O এর জারণ সংখ্যা = −2
সুতরাং, KMnO4 এর কেন্দ্রীয় মৌল Mn এর জারণ মান +7।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই,
HCO3−(A)+H2O→H2CO3+OH−

সুতরাং, A হলো বাইকার্বনেট (HCO3−) আয়ন। নিচে HCO3− এর উভধর্মিতা ব্যাখ্যা করা হলো:
যেসব রাসায়নিক সত্তা এসিড ও ক্ষার উভয় হিসেবেই আচরণ করতে পারে, তাদেরকে উভধর্মী পদার্থ বলে। HCO3− একটি উভধর্মী আয়ন। কারণ এটি একই সাথে অম্ল ও ক্ষার হিসেবে কাজ করতে পারে।

অম্ল হিসেবে ক্রিয়া: HCO3−+H2O→CO32−+H3O+
(এখানে HCO3− অম্ল এবং H2O ক্ষার)

ক্ষার হিসেবে ক্রিয়া: HCO3−+HCl→H2CO3+Cl−
(এখানে HCO3− ক্ষার এবং HCl অম্ল)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে ও অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগল চিহ্নিত করে পাই,

HCO3−(ক্ষারক) +H2O(অম্ল) ⇌H2CO3(অনুবন্ধী অম্ল) +OH−(অনুবন্ধী ক্ষারক)

কোনো ক্ষারকের সাথে একটি H+ যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয়, তাকে ঐ ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। উদ্দীপকের বিক্রিয়ায় HCO3− আয়নটি একটি H+ গ্রহণ করে H2CO3 অণু গঠন করে। অর্থাৎ, HCO3− ক্ষারকটির অনুবন্ধী অম্ল হলো H2CO3। এজন্য HCO3− ও H2CO3 হলো একটি অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগল।

আবার, কোনো অম্ল থেকে একটি H+ অপসারিত হলে যে ক্ষারকের সৃষ্টি হয়, তাকে ঐ অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। উদ্দীপকের বিক্রিয়ায় H2O অণুটি একটি H+ দান করে OH− আয়ন গঠন করে। অর্থাৎ, H2O অম্লটির অনুবন্ধী ক্ষারক হলো OH−। এজন্য H2O ও OH− হলো অপর একটি অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগল।

সুতরাং, উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের বিক্রিয়াটিতে দুটি অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগল হলো: (HCO3− ও H2CO3) এবং (H2O ও OH−)।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘A+H2O→H2CO3+OH−…’ কুমিল্লা বোর্ড ২০২১ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”