A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৩৬🏢 প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ওভিউল (ovule) বা ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে প্লাসেন্টা (placenta) বা অমরা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cycas-কে জীবন্ত জীবাশ্ম বলার কারণ নিম্নরূপ:

 

Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। এদের অনেকেই এখন বিলুপ্ত। এদেরকে পাওয়া যায় জীবাশ্ম (fossil) হিসেবে। এ বর্গের Cycas সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদি কালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাস্স-এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির। এজন্যই Cycas সহ বর্তমানকালের সকল সাইকাস্সকে (Cycadales বর্গের সদস্যদেরকে সাধারণভাবে Cycads বলা হয়) জীবন্ত জীবাশ্ম (Living fossil) বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রের Z হলো Malvaceae গোত্রের উদ্ভিদ। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে দেয়া হল।

 

Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য:

 

১। উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল পদার্থযুক্ত)।

 

২। পাতায় মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান।

 

৩। পুষ্প একক এবং সাধারণত উপবৃতিযুক্ত।

 

৪। দলমণ্ডল টুইস্টেড (পাকানো)।

 

৫। পুংকেশর অসংখ্য, একগুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত।

 

৬। পরাগধানী একপ্রকোষ্ঠী (এককোষী নয়) ও বৃক্কাকার।

 

৭। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত।

 

৮। আমরাবিন্যাস অক্ষীয় (axile)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রের X হলো নগ্নবীজী উদ্ভিদ, Y ও Z যথাক্রমে আবৃতবীজী উদ্ভিদের poaeceae গোত্র ও Malvaceae গোত্রকে নির্দেশ করে।এরা প্রত্যেকেই বৈশিষ্ট্যে আলাদা। নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো :

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল :

নগ্নবীজী (ব্যক্তবীজী) উদ্ভিদ

 

এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই।

 

গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না।

 

ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।

 

আর্কিগোনিয়া সৃষ্টি হয়।

 

পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়।

 

সাধারণত দ্বি-নিষেক ঘটে না।

 

এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড। নিষেকের পূর্বে উৎপন্ন হয়।

 

জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই।

 

বায়ু।

আবৃতবীজী (গুপ্তবীজী) উদ্ভিদ

 

এদের গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে।

 

গর্ভাশয় ফলে পরিণত হয়।

 

ফল হয় তাই বীজ ফলের ভেতরে থাকে।

 

আর্কিগোনিয়া সৃষ্টি হয় না।

 

পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়।

 

দ্বি-নিষেক ঘটে।

 

এন্ডোস্পার্ম টিপ্লয়েড। নিষেকের পরে উৎপন্ন হয়।

 

জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে।

 

বায়ু, পানি ও প্রাণী (কীটপতঙ্গ)।

Poaceae ও Malvaceae গোত্রের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল :

গোত্র-Poaceae

 

বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কতক বৃক্ষবৎ।

 

গুচ্ছমূল।

 

নলাকার, অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা।

 

লিগিউলবিশিষ্ট ও সমান্তরাল শিরাবিন্যাসবিশিষ্ট।

 

পুষ্পিকা নামে পরিচিত, অসম্পূর্ণ, এ্যংশক।

 

পুংকেশর সাধারণত ৩টি (কখনো ৬টি) পরাগধানী রেখাকার ও সর্বমুখ।

 

গর্ভপত্র ১টি, গর্ভাশয় একপ্রকাষ্ঠবিশিষ্ট।

 

মূলীয়।

গোত্র-Malvaceae

 

বীরুৎ, গুল্ম বা বৃক্ষ; উদ্ভিদ প্রায়শ পিচ্ছিল পদার্থযুক্ত।

 

প্রধান মূল।

 

কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার।

 

মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত শিরাবিন্যাসবিশিষ্ট। ও জালিকা

 

বৃহৎ, সম্পূর্ণ, পঞ্চাংশক।

 

পুংকেশর বহু, পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার।

 

গর্ভপত্র সাধারণত ৫-১০টি, গর্ভাশয় সাধারণত ৫ প্রকোষ্ঠবিশিষ্ট।

 

অক্ষীয়।

উপরিউক্ত তুলনা থেকে বোঝা যাচ্ছে এদের বৈশিষ্ট্য আলাদা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”