| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
যে অস্থি সন্ধিকে কেন্দ্র করে লিভারের কার্য পরিচালিত হয় তা হলো পিভট।
টেনডন ও লিগামেন্টের মধ্যে বৈশিষ্ট্য নিম্নরূপ-
টেনডনের বৈশিষ্ট্য:
১. এটি দৃঢ়, অস্থিতিস্থাপক ও উচ্চ টানসহনশীল।
২. কোলাজেন সমৃদ্ধ শ্বেততত্ত্ব দ্বারা গঠিত।
লিগামেন্টের বৈশিষ্ট্য:
১. এটি শক্তিশালী কিন্তু স্থিতিস্থাপক।
২. ইলাস্টিন সমৃদ্ধ পীততন্তু দ্বারা গঠিত।
উদ্দীপকের 'X' ও 'Y' দ্বারা যথাক্রমে তরুণাস্থি এবং অস্থিকে বুঝানো হয়েছে। নিচে অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো-
উদ্দীপকের "Z" হলো ঐচ্ছিক পেশি। অঙ্গ সঞ্চালনে ঐচ্ছিক পেশি যেভাবে সহায়তা করে নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো-
মানবদেহের কঙ্কাল পেশি চলনে অংশগ্রহণ করে। এসব পেশির প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক টেনডনে পরিণত হয়। টেনডন অস্থির সাথে লেগে থেকে পেশির কাজ সম্পন্ন করে। মস্তিষ্ক থেকে একটি উত্তেজনা পেশিতে গেলে পেশি সংকুচিত হয়। এই সংকোচনের ফলে টেনডনে টান পড়ে এবং টেনডনের সাথে লাগানো অস্থিটির সঞ্চালন ঘটে। পেশিতে শুধু টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। বিভিন্ন ধরনের চলনের জন্য একটি অস্থির বিভিন্ন জায়গায় অনেকগুলো পেশি লাগানো থাকে। পেশিগুলো ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর নামে পরিচিত। ফ্লেক্সর পেশি অস্থিসন্ধিকে ভাঁজ করে, অপরদিকে এক্সটেনসর পেশি অস্থিসন্ধিকে প্রসারিত করে। অ্যাবডাক্টর পেশি অস্থিটিকে দেহ অক্ষের কাছে নিয়ে আসে। অর্থাৎ পেশিগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং একটির কাজ অপরটির বিপরীত। এছাড়া আরেক ধরনের পেশি আছে যারা ফিমারকে ঘুরায়, যেমন- পিরিফর্মিস। এদেরকে রোটেটর পেশি বলে। আর এভাবেই ঐচ্ছিক পেশি অঙ্গ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।