A. Nayanㅤ
A. Nayan
20 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – ব্যাখ্যা, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — ব্যাখ্যা🔢 সৃজনশীল নং ১৩৫🏢 প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে ব্যাখ্যায় অতিপ্রাকৃত সত্তা কল্পনা করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। সাধারণভাবে বলতে গেলে সাধারণ লোকের সাধারণ বিশ্বাস এবং মনগড়া চিন্তা ও প্রচলিত ধারণার দ্বারা কোনো ঘটনার যে ব্যাখ্যা দেওয়া হয়, তা-ই হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তাই লৌকিক ব্যাখ্যা হচ্ছে সাধারণ মানুষের মনে বাসা বাঁধা বিভিন্ন কুসংস্কার ও অন্ধবিশ্বাসের প্রতিফলন।

সুতরাং লৌকিক ব্যাখ্যার সংজ্ঞা দিতে গিয়ে বলা যায়, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃত সত্তা কল্পনা করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'ছক-১' এর দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ প্রতিফলিত হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার এ ব্যাখ্যাখ্যায় প্রাকৃতিতাবেক বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। আর বৈজ্ঞানিকব্যাখ্যার তিনটি রূপের প্রথমটি হলো বিশ্লেষণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলোকে পৃথকভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার এরূপে দেখানো হয় যে কোনো একটি মিশ্রকার্য অনেকগুলো স্বতন্ত্র কারণের সমষ্টি।

তেমনি উদ্দীপকের 'ছক-১' এ 'নৌকার বেগ' নামক মিশ্রকার্যটির বিভিন্ন স্বতন্ত্র কারণ অনুকূল স্রোত, বায়ুর গতি, দাঁড়ের 'ব্যবহার, মাঝির দক্ষতা ইত্যাদিকে পৃথকভাবে দেখানো হয়েছে। অর্থাৎ, এখানে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলোকে পৃথকভাবে দেখানো হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের 'ছক-১' দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'ছক-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন এবং 'ছক-৩' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি নির্দেশিত হয়েছে।নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো-

বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী পর্যায় রয়েছে। আর ঐ মধ্যবর্তী পর্যায়টি অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। উদ্দীপকের 'ছক-২' এর ভালো লেখাপড়া ও আর্থিক সমৃদ্ধি এর মধ্যে বিভিন্ন মধ্যবর্তী পর্যায় দেখানো হয়েছে। তাই 'ছক-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। অপরপক্ষে, বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে কোনো একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। এখানে সংশ্লিষ্ট ঘটনার নিয়ম একটি বিশেষ নিয়ম। আর যে নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা হয় সেটি একটি সার্বিক নিয়ম। উদ্দীপকের 'ছক- ৩' এ চুম্বকত্বের নিয়মকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। তাই 'ছক-৩' এর দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি নির্দেশিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – ব্যাখ্যা, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)”