A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৯৬🏢 প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হোমোলোগাস ক্রোমোজোমের যে অবস্থানে বা বিন্দুতে জিন অবস্থান করে, ঐ অবস্থানকে বা বিন্দুকে ঐ জিনের লোকাস বা জিন লোকাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন মনোহাইব্রিড ক্রসে যখন পরস্পর বিপরীতধর্মী দুটি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন দুটির কোনটিই সম্পূর্ণভাবে প্রকট না হয়ে সংকর জীবে হেটারোজাইগাস অবস্থায় উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটি নতুন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তখন জিনের এ ধরনের স্বভাবকে অসম্পূর্ণ প্রকটতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। ঘটনাটি লক্ষ করলে দেখা যায়, মূকবধির পুরুষ ও মূকবধির মহিলার মধ্যে ক্রস দেখানো হয়েছে। যাদের F₁ জনুর সকল সন্তানই স্বাভাবিক হবে। নিচে জিনতাত্ত্বিক তথ্যের আলোকে এর কারণ ব্যাখ্যা করা হলো-

মনে করি, d ও e দুটি প্রচ্ছন্ন জিন। অতএব ddEE ও DDee জিনোটাইপধারী ব্যক্তি মূকবধির হবে। F₁ জনুতে সকলেই স্বাভাবিক বাক শ্রবণ শক্তি সম্পন্ন হবে।

এক্ষেত্রে এপিস্ট্যাটিক প্রচ্ছন্ন জিন d ও e হোমোজাইগাস অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন EE ও DD বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়। তাই মূকবধির হয় কিন্তু F₁ জনুতে d ও e হোমাজাইগাস অবস্থায় থাকে না। যার ফলে মূকবধির বাবা-মার সন্তান স্বাভাবিক হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে মূকবধির পুরুষ ও মহিলার মধ্যে ক্রস দেখানো হয়েছে। উদ্দীপকের আলোকে নিচে F₂ জনুর ফলাফল চেকারবোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করা হলো-

চেকারবোর্ডে দেখা যায় ৯ সন্তান স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এবং ৭সন্তান মূকবধির হয়েছে। ৭ জন সন্তান মূকবধির হয়েছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাটিক জিন থাকার কারণে। অর্থাৎ একজন মূকবধির পুরুষের (DDee) সাথে একজন মূকবধির মহিলার (ddEE) বিয়ে হলে তাদের সকল সন্তান F₁ জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম হবে। ঐ সন্তানদের জিনোটাইপের অনুরূপ জিনোটাইপধারী পুরুষ ও মহিলার বিয়ে হলে অর্থাৎ F₂ জনুতে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মূকবধির সন্তান ৯ : ৭ অনুপাতে প্রকাশ পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”