অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন (H) পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে।
বেনজিন যৌগটি হাইড্রোজেন ও কর্বন সমন্বয়ে গঠিত। বেনজিনের ক্ষেত্রে, ছয় কার্বন নিয়ে যৌগটি গঠিত এবং এতে একান্তর দ্বি-বন্ধন থাকে যা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। যেহেতু বেনজিন যৌগটি C ও H নিয়ে গঠিত, তাই এটি হাইড্রোকার্বন এবং যৌগটিতে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান, সেহেতু একে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে।
উদ্দীপকের তথ্যমতে, B যৌগটি প্রোপাইন ।
যৌগটি অসম্পৃক্ততার পরীক্ষা নিচে সমীকরণসহ বর্ণনা করা হলো-
প্রোপাইন যৌগের মধ্যে লাল-কমলা বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে প্রথমে 1, 2-ডাইব্রোমো প্রোপিন উৎপন্ন হয়। পরে উৎপন্ন যৌগে অতিরিক্ত ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে 1, 1, 2, 2-ট্রেট্রাব্রোমো প্রোপেন যৌগ তৈরি করে। এ বিক্রিয়ায় ব্রোমিনের লাল-কমলা বর্ণ অপসারিত হয়ে বর্ণহীন হয়।
প্রোপাইন যে একটি অসম্পৃক্ত যৌগ তা এ বিক্রিয়াটি দ্বারা প্রমাণিত হয়।
উদ্দীপকের তথ্যমতে, A যৌগটি প্রোপেন ও B যৌগটি প্রোপাইন । প্রোপেন ও প্রোপাইন যৌগের পারস্পরিক রূপন্তর সম্ভব। নিচে সমীকরণসহ বিশ্লেষণ করে মতামত দেওয়া হলো-
প্রোপাইন থেকে প্রোপেন প্রস্তুতি : নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপমাত্রায় প্রোপাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রথমে প্রোপিন পরে পুনরায় একই শর্তে প্রোপেন তৈরি হয়।
প্রোপেন থেকে প্রোপাইন প্রস্তুতি: মৃদু সূর্যালোকের উপস্থিতিতে প্রোপেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 2-ব্রোমো প্রোপেন উৎপন্ন করে।
প্রোপিন যৌগ এর উপস্থিতিতে দ্রবণের সাথে বিক্রিয়া করে 1, 2-ভাইব্রোমো প্রোপেন তৈরি করে।
এভাবে প্রোপেন ও প্রোপাইনের পারস্পরিক রূপান্তর করা হয়।
