A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আজ নাদিমের জীববিজ্ঞান…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৭০🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আজ নাদিমের জীববিজ্ঞান পাক্ষিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই তার রক্তচাপ বেড়ে যায়। কিন্তু পরীক্ষা শুরু হলে তার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অন্ত্রের অন্তপ্রাচীরে বিদ্যমান মাইক্রোভিলাইয়ের কোষের প্লাজমা মেমব্রেনে পরিপাক ক্রিয়ায় নিয়োজিত এনজাইমকে মেমব্রেন এনজাইম বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হরমোন হলো অনাল গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ যা রাসায়নিক বিক্রিয়াকে উদ্দীপিত করে এবং বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। এনজাইম হলো সনাল গ্রন্থি থেকে কিংবা কোষাভ্যন্তরে নিঃসৃত পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে শর্ত সাপেক্ষে অপরিবর্তিত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হরমোন হলো অনাল গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ যা রাসায়নিক বিক্রিয়াকে উদ্দীপিত করে এবং বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। এনজাইম হলো সনাল গ্রন্থি থেকে কিংবা কোষাভ্যন্তরে নিঃসৃত পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে শর্ত সাপেক্ষে অপরিবর্তিত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নাদিমের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে নাদিমের রক্তচাপ পরিবর্তনের কৌশলটি ব্যাখ্যা করা হলো-
উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড সাইনাস নামক প্রধান ধমনিতে অবস্থান করে। ধমনির রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে এগুলো খুব দ্রুত সাড়া দেয়। রক্তচাপের অস্বাভাবিক বৃদ্ধিতে এদের সংকেত প্রদানের মাত্রা বেড়ে গিয়ে হৃৎস্পন্দন ও রক্তনালির ক্রিয়া কমে যায়। একসময় এদের সংকেত প্রদান বন্ধ হয়ে গেলে কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র হৃৎস্পন্দন ও রক্তনালির ক্রিয়া বাড়িয়ে দেয় এবং রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

রক্তবাহিকায় অবস্থিত যেসব সেন্সর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে আয়তন রিসেপ্টর বলে। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়াম ও ভেস্ট্রিকলের প্রাচীরের ব্যারোরিসেপ্টরগুলো এ ধরনের। এসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়। তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাস-এ বার্তা প্রেরণ করে। ফলে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ বেড়ে যায়। উক্ত হরমোন বৃক্কনালিকায় পানি পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালিকার সঙ্কোচন ঘটিয়েও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এভাবে আয়তন রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর এভাবেই ব্যারোরিসেপ্টরের মাধ্যমে নাদিমের রক্তচাপ পরিবর্তিত হলো।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আজ নাদিমের জীববিজ্ঞান…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”