A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আখে যেভাবে CO2…’ রাজশাহী বোর্ড ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৮৭🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আখে যেভাবে CO2 থেকে গ্লুকোজ তৈরি হয়, কাঁঠাল গাছে সেভাবে হয় না। কিন্তু উভয় উদ্ভিন্ডদেই গ্লুকোজ থেকে CO2 তৈরির প্রক্রিয়া একই। শেষোক্ত প্রক্রিয়ার একটি চক্রে মাইটোকন্ড্রিয়াতে চার অণু CO2 তৈরি হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কি যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাই প্রস্বেদন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণ প্রক্রিয়াকে সক্রিয় পরিশোষণ বলে। সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় ঘনত্ব নতিমাত্রার বিপরীতে আয়ন প্রবাহিত হয়। অর্থাৎ কম ঘনত্বের বহিঃস্থ দ্রবণ থেকে বেশি ঘনত্বের কোষ দ্রবণের দিকে প্রবাহিত হয়। ঘনত্ব নতিমাত্রার বিপরীত দিকে আয়ন শোষিত হওয়ার জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। প্রোটন-অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদে পদার্থ মাধ্যমে অনুকূল পরিবহনের জন্য শক্তির ব্যবহার হয়। এটি কোষঝিল্লির ঘনত্ব পার্থক্যের বিরুদ্ধে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন পরিবহন করে। প্রোটন অ্যানায়ন কো-ট্রান্সপোর্ট মতবাদে শক্তির ব্যবহার হয় এবং এটি ঘনত্ব পার্থক্যের বিরুদ্ধে ঘটে বলে একে সক্রিয় মতবাদ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শেষ বাক্যে উল্লেখিত চক্রটি হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। নিচে ক্রেবস চক্রটি চিত্রের সাহায্যে দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ দুটি হলো, আখ যা C4 উদ্ভিদ এবং কাঁঠাল গাছ যা C3 উদ্ভিদ নামে পরিচিত। C4 উদ্ভিদ হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র এবং C3 উদ্ভিদ ক্যালভিন চক্র বা C3 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ করে। C3 এবং C4 উদ্ভিদের কার্বন আত্তীকরণ প্রক্রিয়া ভিন্ন। নিচে প্রথম বাক্যটির আলোকে তা বিশ্লেষণ করা হলো-

 

C4 উদ্ভিদের কার্বন আত্তীকরণ: যেসব উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। ভুট্টা অর্থাৎ C4 উদ্ভিদে প্রথমে মেসোফিল কোষে অবস্থিত ৩-কার্বনবিশিষ্ট ফসফোইনল পাইরুভিক এসিড এর সাথে বায়ুস্থ CO2 মিলিত হয়ে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড সৃষ্টি হয়। কার্বোক্সিলেজ এনজাইম এর সহায়তায় উৎপন্ন এই অক্সালো এসিড পরে ম্যালিক বা অ্যাস্পার্টিক এসিড-এ পরিণত হয়। পরবর্তীতে ম্যালিক এসিড এক অণু CO2 উৎপন্ন করে ৩-কার্বনবিশিষ্ট পাইরুভিক এসিডে পরিণত হয়।

 

C3 উদ্ভিদের কার্বন আত্তীকরণ: অপরদিকে, যেসব উদ্ভিদে C3 চক্রের মাধ্যমে CO2 বিজারণ সম্পন্ন হয় তাদেরকে C3 উদ্ভিদ বলে। আম, কাঁঠাল C3 চক্রের মাধ্যমে CO2 বিজারণ বা আত্তীকরণ সম্পন্ন করে তাই আম, কাঁঠাল গাছ একটি C3 উদ্ভিদ। এই উদ্ভিদে প্রথমে বায়ুস্থ CO2 ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে ৫-কার্বনবিশিষ্ট রাইবুলোজ ১, ৫-বিসফসফেট এর সাথে যুক্ত হয়ে ৬-কার্বনবিশিষ্ট সম্পূর্ণ অস্থায়ী কিটো এসিড সৃষ্টি করে। এরপর ৬-কার্বনবিশিষ্ট কিটো এসিড এক অণু H2O গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ার সাথে সাথেই ২-অণু ৩- ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন করে। পরবর্তীতে C3 চক্রে ফসফেট, হাইড্রোজেন ইত্যাদি যোগ হয় এবং বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে CO2 আত্তীকরণ সম্পন্ন হয়।

অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একথা বলা যায় যে, নিঃসেন্দেহে প্রথম ও দ্বিতীয় অর্থাৎ আখ ও কাঁঠাল উদ্ভিদের কার্বন আত্তীকরণ ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আখে যেভাবে CO2…’ রাজশাহী বোর্ড ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”