A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আলীম সাহেবের বয়স…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৭৬🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আলীম সাহেবের বয়স ৭০, নানাবিধ মানসিক চাপে বিপর্যস্ত থাকেন। ইদানিং তাঁর হৃদস্পন্দনজনিত ছন্দপতন দেখা দিয়েছে। এ মুহূর্তে তাঁর রক্তচাপ ১৬০/৯০ মি.মি. মার্কারী।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্তে অধিক পরিমাণ কোলেস্টেরল থাকলে এগুলো করোনারি আর্টারির প্রাচীরে জমে যে শক্ত গঠন সৃষ্টি করে তাই হলো প্লাক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এরিথ্রোপয়েসিস হলো লোহিত রক্তকণিকা সৃষ্টির পদ্ধতি। মানব ভূণের প্রাথমিক পর্যায়ে কুসুম থলিতে, শেষ পর্যায়ে যকৃতে এবং জন্মের পর থেকে অস্থিমজ্জার স্টেম কোষ হতে এরিথ্রোপয়েসিস পদ্ধতিতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ১২০ দিন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এরিথ্রোপয়েসিস হলো লোহিত রক্তকণিকা সৃষ্টির পদ্ধতি। মানব ভূণের প্রাথমিক পর্যায়ে কুসুম থলিতে, শেষ পর্যায়ে যকৃতে এবং জন্মের পর থেকে অস্থিমজ্জার স্টেম কোষ হতে এরিথ্রোপয়েসিস পদ্ধতিতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ১২০ দিন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে আলীম সাহেবের রক্তচাপ ১৬০/৯০ মি.মি. মার্কারী; যা উচ্চ রক্তচাপকে নির্দেশ করে। এক্ষেত্রে আলীম সাহেবের উচ্চ রক্তচাপ সমস্যাটি নিরাময়ে যে ধরনের চিকিৎসা পদ্ধতির প্রয়োজন তা হলো-
১. ঋতুকালীন টাটকা ফল ও সবজি খেতে হবে।
২. চর্বি ও কোলেস্টেরলযুক্ত খাবার বাদ দিতে হবে।
৩. বডি-মাস ইন্ডেক্স মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
৪. সঠিক ওজন, রক্তে কোলেস্টেরল মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম (যেমন- প্রতিদিন ৩০ মিনিট হাঁটা ইত্যাদি) করতে হবে।
৫. ধূমপায়ী হলে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে, অধূমপায়ী হলে না করার প্রতিজ্ঞা করতে হবে।
৬. জীবনাভ্যাসে অ্যালকোহল নিষিদ্ধ রাখতে হবে।
৭. কোলেস্টেরল, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

৮. চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ চালিয়ে যেতে হবে বা বন্ধ করতে হবে।
৯. বছরে অন্তত একবার (সম্ভব হলে দুবার) সমগ্র দেহ চেকআপের ব্যবস্থা করতে হবে।
১০. সমস্যা প্রকট রূপ ধারণ করলে ডাক্তারের পরামর্শ অনুসারে এনজিওপ্লাস্টি করা যেতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আলীম সাহেবের বয়স…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”