A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আলেপ্পোর স্থানীয় নাম…’ a – গন্তব্য কাবুল, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ১৬তম অধ্যায় — গন্তব্য কাবুল🔢 সৃজনশীল নং ৬🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আলেপ্পোর স্থানীয় নাম হলব। আত প্রাচীন শহর। এর বর্তমান লোকসংখ্যা প্রায় পাড়ে তিন লাখ। সর্তমান সিরিয়া রিপাবলিকের শতকরা ৬০ জন লেখাপড়া জানে। হলবে কোনো বিশ্ববিদ্যালয় নেই, তবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। লোকের আর্থিক অবস্থা ভালো। বৈরুতের মতো এখানে লোকের পোশাক-পরিচ্ছদের উপর পাশ্চাত্যের ছাপ অতি ব্যাপক নয়, তবে গতি এদিকেই। আমাদের অভ্যর্থনায় যাঁরা এলেন, খানার টেবিলে যাঁদের সাথে সাক্ষাৎ হলো, এঁদের সবারই পরনে কোর্ট-প্যান্ট। মাথা কারও খালি, কারও মাথায় ফেজ। গায়ের রং এদের সবারই ফর্সা। স্বাস্থ্য সবারই ভালো। মেজাজ সবারই দ্বিন্দ্ব, ব্যবহার অনিন্দনীয়। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

লেখক শিখ সর্দারজিদের দাড়ির হরেক রকম বাহারের কথা বলেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "এও তো তাজ্জবকি বাত- পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?"- কথাটি লেখককে উদ্দেশ করে সর্দারজি বলেছেন।

➤ 'গন্তব্য কাবুল' রচনায় গাড়ির মধ্যে লেখকের সঙ্গে এক শিখ সর্দারজির পরিচয় হয়। লেখক কোথায় নামবেন তা জানতে চাইলে লেখক তাকে পেশাওয়ার স্টেশনে নামার কথা জানান এবং সেখানে তিনি কাউকে চেনেন না বলেও জানান। সর্দারজি তাকে জানান যে সেখানে বাঙালি বেশি নামে না। লেখক বলেন যে তিনি শার্ট পরে এসেছেন, তাই হয়তো তাকে বাঙালি হিসেবে তাঁর বন্ধুর বন্ধু চিনবেন না। তাই ধুতি-পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। লেখকের এমন কথায় সর্দারজি প্রশ্নোক্ত কথাটি বলেন। 

সারকথা: লেখক নিজেকে বাঙালি হিসেবে চেনানোর জন্য ধুতি-পাঞ্জাবি পরার কথা বললে সর্দারজি আলোচ্য কথাটি বলেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার আফগানিস্তানের মানুষদের পোশাক-পরিচ্ছদের দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ।

➤ প্রত্যেক দেশেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। প্রত্যেক জাতিই নিজেদের সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে থাকে। তারা অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকে। তবে নিজেদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে না।

➤ উদ্দীপকে আলেপ্পো শহরের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এ শহরের লোকদের মধ্যে পাশ্চাত্য পোশাকের প্রভাব লক্ষ করা যায়। যাঁরা খাবার পরিবেশন ও অভ্যর্থনায় এলেন তাঁদের পরনে কোর্ট-প্যান্ট দেখা যায়। পোশাক-পরিচ্ছদে পাশ্চাত্য অনুকরণের এ দিকটি আফগানিস্তানের মানুষের মধ্যে পরিলক্ষিত হয় না। তারা নিজস্ব পোশাক পরে। লেখক বাসের মধ্যে দেখলেন কত রকমের টুপি, কত রঙের পাগড়ি, কারও কোমরবন্ধে গোলাপি সিল্কের জামধর। আবার কারও গায়ে দুই ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট। যার সঙ্গে উদ্দীপকের পোশাক-পরিচ্ছদের মিল নেই। 

সারকথা: উদ্দীপকের আলেপ্পো শহরের মানুষদের পোশাক-পরিচ্ছদের সঙ্গে আফগানিস্তানের মানুষদের পেশাক-পরিচ্ছদের মিল নেই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "উদ্দীপকের শেষ লাইনের মূলভাবে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ।

➤ আচার-আচরণের দিক থেকে সব জাতি একই রকম থাকে না। কোনো কোনো জাতি তাদের আতিথেয়তা দিয়ে যেকোনো মানুষকে মুগ্ধ করে। তাদের আচার-ব্যবহার এতটাই সুন্দর যে, মানুষ তাদের ব্যবহারে মুগ্ধ হয়।

➤ উদ্দীপকের শেষ লাইনে বলা হয়েছে, মেজাজ সবারই স্নিন্দ, ব্যবহার অনিন্দনীয়। আলেপ্পোর মানুষদের এমন বৈশিষ্ট্য মূলত আফগানিস্তানের মানুষদের আচার-ব্যবহারের দিকটিকে নির্দেশ করে। যেসব বৈশিষ্ট্য 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের বর্ণনায় ফুটে উঠেছে। এ রচনায় লেখক পেশাওয়ার স্টেশন থেকে বাসে করে কাবুল যাওয়ার পথে আফগানিস্তানের বাসিন্দাদের আচার-ব্যবহারে যুদ্ধ হয়েছেন। লেখক যখন দক্কা দুর্গে গেলেন তখন দুর্গের অফিসার তাঁর সঙ্গে ভালো ব্যবহার করলেন, অনেক খাতির-যত্ন করলেন।

➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক বাসে থাকাকালীন আফগানিস্তানের মানুষদের বিভিন্ন দিক লক্ষ করেছেন। লেখকের ডানে ছিলেন বাসের ড্রাইভার সর্দারজি এবং বামে ছিলেন আফগানিস্তানের এক সরকারি বেতারকর্তা। বেতারকর্তা ছিলেন ভদ্রলোক, অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। লেখকের একাকী ভ্রমণে তিনি সঙ্গী হয়েছেন ঠিক বন্ধুর মতো। এ বিষয়টি উদ্দীপকের শেষ লাইনের মূলভাবকেই নির্দেশ করে। এই দিক থেকে মন্তব্যটি যথার্থ। 

সারকথা: উদ্দীপকের শেষ লাইনের মূলভাবে মানুষের স্নিস্থ মেজাজ ও সুন্দর ব্যবহারের কথা বলা হয়েছে, যা 'গন্তব্য কাবুল' রচনার আফগানিস্তানের মানুষের আচার-আচরণের সৌন্দর্যকে নির্দেশ করে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আলেপ্পোর স্থানীয় নাম…’ a – গন্তব্য কাবুল, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”