A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আলেপ্পোর স্থানীয় নাম…’ রাজশাহী কলেজ ২০২৬ – গন্তব্য কাবুল, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ১৬তম অধ্যায় — গন্তব্য কাবুল🔢 সৃজনশীল নং ১২🏢 প্রতিষ্ঠান রাজশাহী কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আলেপ্পোর স্থানীয় নাম হলব। অতি প্রাচীন শহর। এর বর্তমান লোকসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। বর্তমান সিরিয়া রিপাবলিকের শতকরা ৬০ জন লেখাপড়া জানে। হলবে কোনো বিশ্ববিদ্যালয় নেই, তবে একটি ‘ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। লোকের আর্থিক অবস্থা ভালো। বৈরুতের মতো এখানে লোকের পোশাক-পরিচ্ছদের উপর পাশ্চাত্যের ছাপ অতি ব্যাপক নয়, তবে গতি এদিকেই। আমাদের অভ্যর্থনায় যাঁরা এলেন, খানার টেবিলে যাঁদের সাথে সাক্ষাৎ হলো, এঁদের সবারই পরনে কোট-প্যান্ট। মাথা কারও খালি, কারও মাথায় ফেজ। গায়ের রং এদের সবারই ফর্সা। স্বাস্থ্য সবারই ভালো। মেজাজ সবারই স্নিগ্ধ, ব্যবহার অনিন্দ্য।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'পুস্তিন' শব্দের অর্থ চামড়ার জামা বা কোট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সৈয়দ মুজতবা আলী জালালাবাদে শেষরাত্রে নালার কুলুকুলু শব্দ ও নারগিস ফুলের সৌরভের অপূর্ব মিলন দেখে এই মন্তব্য করেছেন।

'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনিতে জালালাবাদে লেখকের ঘুম ভাঙে জলের কুলুকুলু শব্দে ও নারগিস ফুলের সৌরভে। তিনি দেখেন দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে নারগিসের পা ধুইয়ে দিচ্ছে। নালার উজানে বাঁধ খুলে দেওয়ায় জল ছুটে এসেছে। আর তারই পরশে নারগিস ফুল ফুটেছে। এই জলধারার শব্দ ও ফুলের সৌরভএকসঙ্গে মিলে লেখককে এক অপূর্ব অভিজ্ঞতা দান করেছে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকটি 'পন্তব্য কাবুল' রচনার সঙ্গে গঠন ও প্রকৃতিগত দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ।

'গন্তব্য কাবুল' রচনায় লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও ঘটনার বিবরণ প্রধান। এখানে ফিরিঙ্গির সঙ্গে আলাপ, সর্দারজির সঙ্গে গল্প, খাইবার পাসের ভয়াবহতা- সবই জীবন্ত ও প্রাণবন্ত হয়ে উঠেছে। লেখক রম্যরস ও কৌতুকের মাধ্যমে তাঁর ভ্রমণকে রসঘন করে তুলেছেন।

উদ্দীপকটি আলেপ্পো শহরের একটি স্থির, শুষ্ক ও তথ্যভিত্তিক বিবরণ। এখানে জনসংখ্যা, শিক্ষার হার, পোশাক-পরিচ্ছদের বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের অভিজ্ঞতা, ঘটনার প্রবাহ ও মানবিক সম্পর্কের চিত্র জীবন্ত হয়ে উঠেছে। উদ্দীপকে কোনো ঘটনা বা ব্যক্তির সঙ্গে সাক্ষাতের উল্লেখ নেই, শুধু তথ্য আছে। অন্যদিকে 'গন্তব্য কাবুল' রচনায় বিভিন্ন চরিত্রে প্রাণবন্ত হয়ে উঠেছে। তাই গঠন ও প্রকৃতির দিক থেকে 'গন্তব্য কাবুল' ও উদ্দীপকের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতায় সমৃদ্ধ লেখকের ভ্রমণ-বৃত্তান্ত উদ্দীপকে খুবই সীমিত উপস্থাপিত হয়েছে।"

'গন্তব্য কাবুল' রচনায় লেখকের অভিজ্ঞতা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তিনি ফিরিঙ্গির সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক থেকে শুরু করে খাইবার পাসের ভয়াবহতা পর্যন্ত অনুভব করেছেন। এছাড়া নানা জাতির মানুষ, তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে।

উদ্দীপকে আলেপ্পো শহরের শুধু কিছু পরিসংখ্যান ও সাধারণ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সেখানে কোনো ঘটনার বিবরণ বা মানবিক সম্পর্কের চিত্র নেই। অথচ 'গন্তব্য কাবুল' রচনায় শেষ পর্যন্ত অসাধারণ রসঘন এক অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। সৈয়দ মুজবতা আলী তাঁর বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন।

'গন্তব্য কাবুল' রচনার প্রতিটি পর্ব কৌতুক, কৌতূহল, রম্য-রসিকতা, প্রজ্ঞা ও মননে পরিপূর্ণ। লেখকের বর্ণিত বিচিত্র মানুষজনের সঙ্গে মিলেমিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও সংস্কৃতি। উদ্দীপকে 'এসব বৈচিত্র্যের কোনোটির উপস্থিতি নেই। সেখানে শুধু একটি শহরের পরিসংখ্যান ও তথ্য দেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সামান্য ও সীমিত অংশ উপস্থাপিত হয়েছে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আলেপ্পোর স্থানীয় নাম…’ রাজশাহী কলেজ ২০২৬ – গন্তব্য কাবুল, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”