| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘আলি বাংলাদেশের নাগরিক।…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৬ – দেশপ্রেম ও জাতীয়তা, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

আলি বাংলাদেশের নাগরিক। সে জানে ৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধতার সূত্রপাত হয়। ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তার পূর্বসূরিরা রক্ত দিয়েছে। ভাষা আন্দোলনের চেতনাই ছিল স্বাধীনতার মূলমন্ত্র।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
Natus-এর শাব্দিক অর্থ জন্ম বা বংশ।
'দেশ ঠিক মায়ের মতো' বলতে বোঝায় মা যেমন সন্তানকে স্নেহ, মমতা এবং ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস, অন্ন, বস্ত্র ও বাসস্থান দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষা করে। মা ও মাটির এই অবিচ্ছেদ্য বন্ধন থেকেই দেশপ্রেমের জন্ম হয়। মাতৃভূমির প্রতি এই গভীর শ্রদ্ধা ও মমত্ববোধই নাগরিককে দেশের কল্যাণে ও রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অনুপ্রাণিত করে।
উদ্দীপকে জাতি গঠনের কোন উপাদানটি ভূমিকা রেখেছে-ব্যাখ্যা কর।
উদ্দীপকে জাতীয়তা গঠনের ভাষা উৎপাদনটি ছাড়াও জাতীয়তা গঠনের স্থান, কাল ও পরিবেশের ওপর ভিত্তি করে আরো বেশ কিছু উপাদান কার্যকারী পালন করে থাকে। এক্ষেত্রে জাতীয়তা সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক উপাদান হলো মনস্তাত্ত্বিক ঐক্য বা ভাবগত ঐক্য। এর ঐক্যের ফলে জাতীয়তাবোধ তৈরি হয় যা পরবর্তীকালে জাতিতে পরিণত হয়। তাছাড়া জাতির সৃষ্টির জন্য ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।
আবার, জাতীয়তা গঠনের অন্যতম উপাদান হলো ভৌগোলিক ঐক্য । এটা গুরুত্ব এতই অধিক যে তার অভাবে অনেক জনসমষ্টি জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না এবং জাতীয়তার বন্ধনে আবদ্ধ হতে পারে না। বংশগত ঐক্য জাতীয়তা গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করে । জাতীয়তার অপর একটি উপাদান হল ধর্মীয় ঐক্য। জাতীয়তা ধারণাটি সৃষ্টি এবং তা জোরদার করার ক্ষেত্রে ধর্মীয় ঐক্য একটি শক্তিশালী ঐক্য হিসেবে কাজ করে। কেটে জাতীয়তাবাদ সৃষ্টির এক গুরুত্বপূর্ণ উৎসব। আবার অর্থনৈতিক ঐক্যের মানুষের জাতীয়তাবোধের অনুপ্রাণিত করে। কারণ মানে অর্থনৈতিক স্বার্থ এক ও অভিন্ন হলে তাদের মধ্যে সুদৃঢ জাতীয়তা বন্ধন গড়ে ওঠে। যাতে সৃষ্টির জন্য রাজনৈতিক ঐক্যের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। এছাড়া জাতি গঠনের আচার ও রীতিনীতি গত ঐক্য এবং সমসার্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উত্পাকে উল্লিখিত ভাষা উপাদান ছাড়াও জাতীয়তা গঠনের ক্ষেত্রে উল্লেখিত উপাদানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।