A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আলোকরশ্মি a মাধ্যম…’ যশোর বোর্ড ২০২৫ – আলোর প্রতিসরণ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৮ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

আলোকরশ্মি a মাধ্যম থেকে b মাধ্যমে প্রবেশ করায় এর বেগ এক তৃতীয়াংশ হ্রাস পেল। a মাধ্যমে আলোর বেগ 3×108 m s1.

উত্তর:

আলোর প্রতিফলন: আলোকরশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে।

উত্তর:

দুটি বস্তুর প্রকৃত অবস্থান, তাদের পারস্পরিক দূরত্ব নির্ণয়ে এবং বস্তু সম্পর্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হওয়ার জন্য দুটি চোখের প্রয়োজন। আমাদের দুটি চোখ সামনে, তাই আমরা একই সাথে দুই চোখে দুটি প্রতিবিম্ব দেখি। আমাদের মস্তিষ্ক এই দুটি প্রতিবিম্বকে সমন্বিত করে আমাদেরকে দূরত্বের অনুভূতি দেয়। আমাদের দুটো চোখ হওয়ার কারণে আমরা যখন কোথাও তাকাই তখন আমরা দূরত্বের অনুভূতিটি পাই, এটাকে বল হয় বাইনোকুলার ভিশন। আমরা যদি এক চোখ ব্যবহার করে দেখি তখন দূরত্বের অনুভূতি থাকে না। দুই চোখের অবস্থানের সাহায্যে মস্তষ্কে ত্রিমাত্রিক ধারণা স্পষ্ট হয়। 

উত্তর:

আমরা জানি, প্রতিসরণাঙ্ক

এখনে,

a মাধ্যমে আলোর বেগ, c=3×108 ms1

b মাধ্যমে আলোর বেগ,

v=cc3

=2c3

=23×3×108 ms1

=2×108 ms1

প্রতিসরণ কোণ r=35

n=cv

=3×1082×108

=1.5

আবার, আমরা জানি,

n=sinisinr

বা, sini=nsinr

=1.5×sin35

=1.5×0.57357

=0.86035

i=sin1(0.86035)

=59.35

সুতরাং, আপতন কোণের মান 59.35° ।

উত্তর:

ধরা যাক, c মাধ্যমে আলোর বেগ v'।

এখানে,

a মাধ্যমে আলোর বেগ,

c=3×108 ms1

আপতনকোণ, i=59.35  [‘গ’ হতে পাই]

প্রতিসরণ কোণ,

r=r+5

=35+5

=40

তাহলে, a মাধ্যমের সাপেক্ষে মাধ্যমের প্রতিসরণাঙ্ক,

n=cv ................(1)

আবার, স্নেলের সূত্রনুসারে,

n=sinisinr ................(2)

(1) ও (2) নং সমীকরণ তুলনা করে পাই,

cv=sinisinr

v=c×sinrsini

=3×108×sin40sin59.35

=3×108×0.64280.86035

=2.24×108 ms1

সুতরাং, c মাধ্যমে আলোর বেগ 2.24×108 ms1

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আলোকরশ্মি a মাধ্যম…’ যশোর বোর্ড ২০২৫ – আলোর প্রতিসরণ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”