A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আমাদের দেহে একটি…’ যশোর বোর্ড ২০২২ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৩১🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আমাদের দেহে একটি সেন্ট্রাল পাম্পিং অঙ্গ আছে এবং এর সংকোচন ও প্রসারণের ফলে সারাদেহে রক্ত পরিবাহিত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তঞ্চিত রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশকে সিরাম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো কোনো অঙ্গে কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে এবং সেখানে পুনরায় কৈশিক জালিকায় বিভক্ত হয় তাকে পোর্টাল শিরা বলে। পোর্টাল শিরার মাধ্যমে রক্তসংবহন ব্যবস্থাকে পোর্টাল সংবহন বলে। এই সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে বিভিন্ন ধমনির মাধ্যমে পাকস্থলি, অগ্ন্যাশয়, প্লীহা এবং অন্ত্রের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মানবদেহে কেবল হেপাটিক পোর্টালতন্ত্র বিদ্যমান।

উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো মানব হৃৎপিণ্ড। কার্ডিয়াক চক্রের মাধ্যমে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয়। কার্ডিয়াক চক্রের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয়। হৃদচক্রের ভেন্ট্রিকলের সিস্টোলের সময় লাব ও ভেন্টিকলের ডায়াস্টোলের সময় ডাব শব্দের সৃষ্টি হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

ভেন্ট্রিকলের সিস্টোল: অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই (প্রায় ০.১ – ০.২ সেকেন্ড পর) ভেন্ট্রিকল দুটি রক্তপূর্ণ অবস্থায় সঙ্কুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়। এতে লাব (Lub) সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয়। ভেন্ট্রিকল মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং ভেন্ট্রিকল থেকে রক্ত ভেন্ট্রিকলের বাইরে নির্গত হয়। ডান ভেন্ট্রিকল থেকে CO₂ সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে এবং বাম ভেন্ট্রিকল থেকে O₂ সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে। এই ধাপে সময় লাগে ০.৩ সেকেন্ড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আমাদের দেহে একটি…’ যশোর বোর্ড ২০২২ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”