A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আমাদের দৈনন্দিন জীবনযাত্রা…’ সরকারি বিজ্ঞান কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ১৯🏢 প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত রাখতে কাজ করে বিভিন্ন ধরনের পেশি। এই পেশিগুলো সংকুচিত হয় ও টান দেয়, কিন্তু ধাক্কা দেয় না। এদের সংকোচন-প্রসারণ কখনও প্রাণীর ইচ্ছাধীন কখনও ইচ্ছাধীন নয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্টার্নাম এর দেহ অংশের নিচের দিকের ক্ষুদ্রও সরু তরুণাস্থি নির্মিত অংশটি হলো জিফয়েড প্রসেস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয় তাকে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বলা হয়। কার্যকারিতা অনুসারে কঙ্কাল পেশি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যথা- ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, অ্যাবডাকটর পেশি, অ্যাডাক্টর পেশি, ডিপ্রেসের পেশি, লিভেটর পেশি, রোটেটর পেশি ইত্যাদি। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উর্ধ্ববাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগোনিস্টিক পেশিজোড়ের কার্যাবলি থেকে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না। নিচে তা ব্যাখা করা হলো:

আমাদের হাত পা সঞ্চালনের জন্য বিপরীতধর্মী জোড়া জোড়া পেশি কাজ করে। এদের একটিকে অপরটির অ্যান্টাগোনিস্টিক পেশি বলে । এদের একটি যখন সংকুচিত হয়। অন্যটি তখন শিথিল হয়। এ ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়। হাতের সামনে অবস্থিত বাইসেপস পেশির একপ্রান্ত স্ক্যাপুলার সঙ্গে ও অন্যপ্রান্ত রেডিয়াম অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুইসন্ধি ভাঁজ রেডিয়াম ও আলনার স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়। ফলে হাত বাকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে এবং পেশিকে ফ্লেক্সর পেশি বলে । বাইসেপস এর অ্যান্টাগোনিস্টিক পেশি হলো ট্রাইসেপস যা হউমেরাসের পিছন দিকে অবস্থিত। এর একপ্রান্ত স্ক্যাপুলা ও হিউমেরামের সাথে এবং অন্যপ্রান্ত আলনার সাথে সংযুক্ত থাকে। এ পেশির সংকোচনে হাত পূর্বের অবস্থার ফিরে আসে। আর এই পেশি কনুই সন্ধিকে প্রসারিত করে। তাই একে এক্সটেনসর পেশি বলে। ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি একসঙ্গে পরস্পর বিরোধী কাজ করে অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস শ্লথ হয় আবার ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস শ্লথ হয়। ফলে হাত বাঁকানো ও সোজা করা সম্ভবপর হয়ে থাকে। এসব কারণে সংকোচনের জন্য পেশিতে টান পড়লেও ধাক্কা লাগে না। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত রাখতে বিভিন্ন ধরনের পেশি কাজ করে। এ পেশিগুলো তিন ধরনের হয়ে থাকে। যথা- ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ও হৃদপেশি। এদের মধ্যে ঐচ্ছিক পেশির সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন তবে অনৈচ্ছিক ও হৃদপেশির সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। 
মানবদেহের যেসব কলা লম্বা, সরু, বহুনিউক্লিয়াসযুক্ত ও রৈখিকভাবে বিন্যস্ত পেশি তন্তু দিয়ে গঠিত এবং যেগুলো মানুষের ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে তাদের ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বলা হয়। এসব পেশি টেনডন দ্বারা বিভিন্ন অস্থির সাথে যুক্ত থাকে। চোখ, চিহ্বা, গলবিল ইত্যাদিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়। অন্যদিকে, যেসব পেশিকলার সংকোচন-প্রসারণ মানুষের ইচ্ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের অনৈচ্ছিক পেশি বলে। পৌষ্টিকনালি, রক্তনালি, রেচননালি, শ্বাসনালি ইত্যাদির প্রাচীরে এ ধরনের পেশি থাকে। আবার, হৃৎপিণ্ডের প্রাচীরে এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি পাওয়া যায়। এদের হৃদপেশি বলা হয়। এ ধরনের পেশি হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন ও প্রসারণে ভূমিকা পালন করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আমাদের দৈনন্দিন জীবনযাত্রা…’ সরকারি বিজ্ঞান কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”