A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি…’ ২০১৮ – জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জ্যোতির্বিজ্ঞান🔢 সৃজনশীল নং ৪📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সি (X) 1000 km s-1 বেগে দূরে সরে যাচ্ছে। X গ্যালাক্সিতে একটি 5M0 ভরের কৃষ্ণবিবর আছে।

[হাবল ধ্রুবক, H = 2.3 ´ 10-18 s–1; 1 সৌর ভর, M0 = 1.99 × 1030 kg; c = 3 × 108 m s–1; 1 আলোকবর্ষ = 9.46 ´ 1012 km]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অদৃশ্য বস্তু (Dark matter) হচ্ছে এক ধরনের কল্পিত বস্তু যা কোনো টেলিস্কোপ দ্বারা দৃষ্টিগোচর হয় না। তবে, দৃশ্যমান বস্তু, বিকিরণ এবং মহাবিশ্বের বৃহৎ স্কেল গঠনের উপর এর মহাকর্ষীয় প্রভাব থেকে এর উপস্থিতি উপলব্ধি করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নক্ষত্রের ভর 1.4 সৌর ভরের চেয়ে কম হলে, নক্ষত্রটি যখন সংকুচিত হতে থাকে তখন এর শক্তি মুক্ত হতে থাকে কিন্তু এটি এমন একটি ধাপে পৌঁছায় যে এটি এর বহিঃস্থ আস্তরণকে উড়িয়ে দেয়। ফলে হঠাৎ করেই প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। এ বিস্ফোরণে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় শ্বেত বামন নক্ষত্র। নিউক্লীয় ফিউশান প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের জন্য কোনো হাইড্রোজেন ও হিলিয়াম এতে থাকে না 

অপরদিকে নক্ষত্রের ভর 1.5 থেকে 3 সৌর ভরের মধ্যে থাকলে, সংকোচনের সময়, এক পর্যায়ে, বহিঃস্থ আস্তরণ ছুড়ে দিয়ে

সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হয়। তখন এর মূল বস্তুর চাপ এত বেশি হয় যে, প্রোটন ও ইলেকট্রন একত্রিত হয়ে নিউট্রন গঠন করে। একে বলে নিউট্রন নক্ষত্র।

ভর 1.4 সৌরভরের মধ্যে থাকলেই শ্বেত বামন এবং 1.5 থেকে 3 সৌরভরের মধ্যে থাকলেই নিউট্রন নক্ষত্রে পরিণত হতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

পৃথিবী থেকে গ্যালাক্রির দূরে সরে যাওয়ার দ্রুতি, v=1000kms-1

হাবল ধ্রুবক, H=2.3×10-18s-1

আলোক বর্ষ, =9.46×1012km 

ধরি, X গ্যালাক্রি আমাদের থেকে তথা পৃথিবী থেকে d দূরে অবস্থিত, 

আমরা জানি, 

d=vH=1000 km s−12.3×10−18 s−1=4.348×1020 km

=4.348×10209.46×1012 আলোকবর্ষ

∴d=45960106.63 আলোকবর্ষ

অতএব, X গ্যালাক্সি আমাদের থেকে 45960106.63 আলোকবর্ষ দূরে অবস্থিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, সৌর ভর, M0=1.99×1030kg 

কৃষ্ণবিবরের ভর, M=5M0

=5×1.99×1030 kg

=9.95×1030 kg

আলোর বেগ, c=3×108m s-1

মহাকর্ষীয় ধ্রুবক, G=6.673×10-11Nm2kg-2

ঘটনা দিগন্ত, Rs= নির্ণেয়

আমরা জানি, 

Rs=2GMc2=2×6.673×10−11×9.95×1030(3×108)2=14754.74 m∴Rs=14.754 km

দেখা যাচ্ছে ঘটনা দিগন্ত > 12km, অতএব কোনো আলোক রশ্মি ঐ কৃষ্ণবিবরের 12km দূর দিয়ে চলে যেতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি…’ ২০১৮ – জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”