A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আমাদের শরীরে বক্ষ…’ বরিশাল বোর্ড ২০১৯ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শ্বসন ও শ্বাসক্রিয়া🔢 সৃজনশীল নং ৫🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আমাদের শরীরে বক্ষ গহ্বরের উভয়পাশে অসংখ্য বায়ু প্রকোষ্ঠ বিশিষ্ট দুটি অঙ্গ আছে যাতে O2 ও CO2 গ্যাস দুটির বিনিময় ঘটে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফুসফুসের গঠন ও কাজের একককে অ্যালভিওলাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমনের সাইনাসের মিউকাস ঝিল্লিতে সৃষ্ট প্রদাহকে সাইনুসাইটিস বলে। মাথার খুলিতে মুখমন্ডলীয় অংশে নাসা গব্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ চারকোনা বিশেষ গব্বরকে সাইনাস বলে। এসব সাইনাস যদি বাতাসের বদলে তরলে পূর্ণ হয়ে যায় এবং সে তরল যদি জীবাণুতে সংক্রমিত হয় তখন সাইনাসে মিউকাস ঝিল্লিতে প্রদাহের বা সাইনোসাইটিস সৃষ্টি হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। নিচে ফুসফুসের গঠন বর্ণনা করা হলো:

মানুষের ফুসফুস দুটি বক্ষপিঞ্জরের মধ্যে হৃদপিন্ডের দুপাশের মধ্যচ্ছেদার উপর অবস্থিত। ফুসফুস দুটি অনেকটা স্পঞ্জের নেয় থলির মত এবং প্লুরা নামক আবরণ দিয়ে ঢাকা। বাম দিকের ফুসফুসের দুটি খন্ডে এবং ডান দিকের ফুসফুস তিনটি খন্ডে বিভক্ত থাকে। প্রতিটি খন্ড আবার অনেকগুলো ছোট ছোট লেবিওলে বিভক্ত হয়। লেবিওলগুলো অসংখ্য ফুসফুসে একক তথা আ্যলভিউলাই এর সমষ্টিগত অবস্থা। আ্যলভিউলাই হলো ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। ফুসফুস দুটি ডান ও বাম অলিন্দের সঙ্গে যথাক্রমে একজোড়া পালমোনারি ধমনী ও দুইজোড়া পালমোনারি শিরাযুক্ত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। নিচে CO2 এর পরিবহন কৌশল বিশ্লেষণ করা হলো:

কার্বন ডাই-অক্সাইড পরিবহন:

খাদ্য জারণ বিক্রিয়া কোষে কার্বন ডাই-অক্সাইড তৈরি করে। এই কার্বন ডাই-অক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় তরল ও লসিকাতে প্রবেশ করে এবং সেখান থেকে কৈশিকনালির প্রাচীর ভেদ করে রক্তরসে প্রবেশ করে। কার্বন ডাই-অক্সাইড প্রধানত সোডিয়াম বাইকার্বোনেট (NaHCO3) রূপে রক্তরসের মাধ্যমে এবং পটাশিয়াম বাই কার্বোনেট (KHCO3) রূপে লোহিত রক্তকণিকা দিয়ে পরিবাহিত হয়ে ফুসফুসে আসে, সেখানে কৈশিকনালি ও বায়ুথলি ভেদ করে দেহের বাইরে নির্গত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আমাদের শরীরে বক্ষ…’ বরিশাল বোর্ড ২০১৯ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”