A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আমগাছ থেকে পড়ে…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ১৮🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আমগাছ থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির হাতের হাড় ভেঙ্গে গিয়েছে কিন্তু ত্বক ভেদ করে বাইরে আসেনি।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অস্থিসন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বনদানকারী লিগামেন্টের অস্বাভাবিক বৃদ্ধি, টান বা ছিঁড়ে যাওয়াই হলো মচকানো। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল তরুণাস্থির ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা থাকার কারণে অনেকটা অস্থির মতো শক্তরূপ ধারণ করে তাদেরকে ক্যালসিফাইড তরুণাস্থি বলে। ক্যালসিফাইড তরুণাস্থি হিউমেরাস ও ফিমারের মস্তকে পাওয়া যায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত অস্থিভঙ্গটি হলো সাধারণ অস্থিভঙ্গ। নিচে সাধারণ অস্থিভঙ্গের প্রকাশিত লক্ষণসমূহ উল্লেখ করা হলো-

আঘাতপ্রাপ্ত স্থান প্রচণ্ড ব্যথাসহ ফুলে যেতে পারে কিংবা রক্ত জমে কাল শিরা পড়তে পারে। আঘাতপ্রাপ্ত স্থানে সামান্য চাপে নড়াচড়ায় প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। হাত, পা কিংবা অস্থিসন্ধি বিকৃত হয়ে যেতে পারে। আঘাতপ্রাপ্ত হাত বা পায়ের আঙ্গুল অসাড় কিংবা নীলাভ বর্ণের হয়ে যেতে পারে। আঘাতপ্রাপ্ত অঙ্গের ভেতর সুঁচ ফুটার মতো ব্যথা অনুভূত হতে পারে। জ্ঞান হারিয়ে ফেলতে পারে এবং সাময়িকভাবে নড়াচড়া এমনকি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। নিচে সাধারণ অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করা হলো-

i. অস্থিভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে। 
ii. আঘাতপ্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ রাখতে হবে । 
iii. টাইট জামা-কাপড়, গয়না-গাটি সরিয়ে ফেলতে হবে যাতে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি না হয়। অন্যথায় ভাঙ্গা হাড়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় ৷ 
iv. ভাঙ্গা হাড় যথাস্থানে বসানোর জন্য তার সঙ্গে কাঠের খণ্ড বা বাঁশের চটি বেঁধে দিতে হবে। 
V. রক্ত প্রবাহ ও সঞ্চালন পুনর্বার পরীক্ষা করতে হবে। 
vi. ভাঙ্গা হাড়ের জায়গাটি যেন ফুলে না উঠে সেজন্য আঘাত পাওয়া জায়গা ৬-১০ ইঞ্চি উঁচুতে রাখতে হবে । 
vii. অস্থিভঙ্গের জায়গায় বরফ দেয়া যেতে পারে তবে দেখতে হবে জায়গাটি যেন ঠাণ্ডায় অসাঢ় না হয়ে যায়। 
viii. আহত ব্যক্তিকে মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে এবং মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন অংশ সাবধানে নড়াচড়া করতে হবে । 
ix মানসিক আঘাতে কাহিল না হলে রোগীকে ব্যথানাশক ওষুধ দিতে হবে। দ্রুত আঘাতপ্রাপ্তির স্থল থেকে সরিয়ে ফেলতে হবে। 
X. স্থায়ী প্লাস্টার তৈরি করে প্রয়োজনীয় ওষুধের জন্য অতি দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আমগাছ থেকে পড়ে…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”