A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আমি জন্মেছি বাংলায়,…’ a – পদ্মা, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৭তম অধ্যায় — পদ্মা🔢 সৃজনশীল নং ৪🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,

আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি।

চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।

তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?’

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কবি ফররুখ আহমদের প্রথম কাব্য হলো 'সাত সাগরের মাঝি'।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ অনেক ঘূর্ণিতে ঘুরে জলদস্যু দুরন্ত হার্মাদ পেয়েছে সমুদ্রের স্বাদ।

➤ জলদস্যুরা নদী বা সমুদ্রে ঘুরে বেড়ায় আর সময়-সুযোগ মতো ডাকাতি করে। মূলত ডাকাতি করেই তারা জীবিকা নির্বাহ করে। জীবিকার তাগিদে তারা প্রতিনিয়ত নদী বা সমুদ্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তাদের নানা সময়ে সমুদ্রের ঘূর্ণির মুখোমুখি হতে হয়। ঘূর্ণিতে ঘুরতে ঘুরতে জীবনের পথে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তারা পায় সমুদ্রের স্বাদ। 

সারকথা: জলদস্যু দুরন্ত হার্মাদ সমুদ্রের। বহু ঘূর্ণিতে পড়ে সমুদ্রের স্বাদ লাভ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকে 'পদ্মা' কবিতার নতুন জীবন সৃস্টিতে পলিমাটির উর্বরতার গুরুত্বের দিকটির মিল রয়েছে।

➤ নদী এদেশের মানুষের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করে। এদেশের কৃষি অর্থনীতিতে নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও নদী আমাদের অমূল্য সম্পদ।

➤ উদ্দীপকের কবিতাংশে কবি নিজের পরিচয় দিতে গিয়ে নদীর কথা বলেছেন। কবি বলেছেন, তিনি হাজার বছর ধরে বাংলার আলপথ দিয়ে হেঁটে চলেছেন। আর তাঁর চলার চিহ্ন লেগে রয়েছে কোমল পলিমাটিতে। 'পদ্মা' কবিতায়ও কবি বলেছেন পদ্মা নদী ঢেউয়ের আবর্তনে দুই তীর প্লাবিত করে। সেই প্লাবন নতুন পলিমাটি ভরা চর সৃষ্টি করে। দুই পাড়ের সেই চরের ভূমি উর্বর বলে মানুষকে দেয় পর্যাপ্ত ফসল। গড়ে ওঠে নতুন জীবন। তাই বলা যায়, উদ্দীপকে 'পদ্মা' কবিতার নতুন জীবন সৃষ্টিতে পলিমাটির উর্বরতার গুরুত্বের দিকটির মিল রয়েছে। 

সারকথা: উদ্দীপক ও 'পদ্মা' কবিতায় নদী প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হলে জমিতে যে পলির আস্তরণ পড়ে তা জমির উর্বরতা বৃদ্ধি করে, যা আমাদের শস্যসমৃদ্ধ করে। উদ্দীপক ও আলোচ্য কবিতা উভয় জায়গায় এই বিষয়টি প্রকাশ পেয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "উদ্দীপকটি আলোচ্য কবিতার খন্ডাংশ প্রকাশ করেছে।"- মন্তব্যটি যথার্থ।

➤ নদীর সঙ্গে এদেশের মানুষের জীবন জড়িয়ে আছে নানাভাবে। তাই নদী আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। নদীর প্রতি যত্নশীল হয়ে নদীকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

➤ উদ্দীপকের কবিতাংশে কবি নিজের পরিচয় উপস্থাপন করতে গিয়ে বলেছেন- তিনি বাংলায় জন্মগ্রহণ করে বাংলায় কথা বলেন। তিনি বাংলার আলপথ দিয়ে হাজার বছর হাঁটেন। তার সেই চলার পথের চরণচিহ্ন পড়েছে পলিমাটিতে। কবি বাংলার নদীকেন্দ্রিক জীবনে নদীর গুরুত্বের কথা তুলে ধরেছেন। কারণ নদী আমাদের যে পলিমাটি দান করে তাতে আমরা সোনার শস্য পাই। 'পদ্মা' কবিতায়ও এ বিষয়টি প্রকাশ পেয়েছে যে, সংগ্রামী মানুষ পদ্মার দুই তীরে লাঙল চালিয়ে প্রচুর শস্যদানা পায়। উর্বর পদ্মার চরে কঠিন শ্রমের মাধ্যমে কৃষক ফলায় পর্যান্ত ফসল, যা পদ্মার পলিমাটির দান। এই বিষয়টি ছাড়াও কবিতায় প্রকাশ পেয়েছে পদ্মার চঞ্চলতা, গতিময়তা ও হিংস্রতা, কিন্তু এসব বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি।

➤ 'পদ্মা' কবিতায় পদ্মার নানান বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এগুলোর মধ্যে একটি হলো কৃষি অর্থনীতিতে পদ্মার অবদান, যা উদ্দীপকে উঠে এসেছে। কিন্তু উদ্দীপকে পদ্মার অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশ না পাওয়ায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 

সারকথা: উদ্দীপক ও 'পদ্মা' কবিতায় কৃষি অর্থনীতিতে পলিমাটির গুরুত্বের বিষয়টি প্রকাশ পেয়েছে। কিন্তু এই বিষয়টি ছাড়াও আলোচ্য কবিতায় পদ্মা নদীর অনেক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আমি জন্মেছি বাংলায়,…’ a – পদ্মা, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”