A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ আনন্দ মোহন কলেজ ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৮৫🏢 প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো গ্যাস মিশ্রণের উপাদানসমূহের যে কোনো একটিকে মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের সমান আয়তনে একাকী আবদ্ধ করতে যে চাপের প্রয়োজন হয় তাকে মিশ্রণে ঐ উপাদানের আংশিক চাপ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মিথাইল অ্যামিন (CH3−NH2) ও অ্যানিলিন (C6H5NH2) মধ্যে মিথাইল অ্যামিন অধিক ক্ষারীয়।
কারণ মিথাইল অ্যামিনে উপস্থিত মিথাইল মূলক (−CH3) ধনাত্মক আবেশীয় ফল দ্বারা নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। ফলে মিথাইল অ্যামিনের পানি হতে প্রোটন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় এবং মিথাইল অ্যামিন যথেষ্ট ক্ষারধর্মী হয়। অন্যদিকে ফিনাইল অ্যামিনে নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আংশিকভাবে বেনজিন π-ইলেকট্রনের সাথে মিলিত হয়। তখন প্রোটনের সাথে নাইট্রোজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সন্নিবেশ বন্ধন গঠনের সুযোগ কমে যায়। এ কারণে C6H5NH2 (ফিনাইল অ্যামিন), অপেক্ষা CH3NH2 (মিথাইল অ্যামিন) তীব্র ক্ষারক ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের KMnO4 এর সাথে অম্লীয় H2O2 এর সমতাকৃত বিক্রিয়া 2KMnO4+3H2SO4+5H2O2→ K2SO4+2MnSO4+8H2O+5O2 

এখানে,

VH2O2=20 mL
 SH2O2=?
 VKMnO4=30 mL
 SKMnO4=0.15M
nH2O2=5 mol
nKMnO4=2 mol

আমরা জানি,

VH2O2×SH2O2 VKMnO4×SKMnO=nH2O2nKMnO4
বা, 20×SH2O230×0.15=52
বা, SH2O2=5×30×0.152×20
∴ SH2O2=0.56M
∴H2O2 এর নির্ণেয় ঘনমাত্রা 0.56 M।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে সংঘটিত বিক্রিয়া-

Fe+H2SO4→FeSO4+H2

প্রাপ্ত FeSO4 এর সাথে অম্লীয় KMnO4 এর সমতাকৃত বিক্রিয়া-

10FeSO4+2KMnO4+8H2SO4→5Fe(SO4)3+K2SO4
+2MnSO4+8H2O

বিক্রিয়া মতে, 2 molKMnO4=10 molFeSO4

∴1 molKMnO4=5 molFeSO4

প্রশ্নমতে, 1000 mL 1 M KMnO 4 দ্রবণ =5×55.85Fe2+

∴ 30 mL 0.15M KMnO4 দ্রবণ =5×55.85×30×0.151000 gFe2+ 
=1.257 g

∴ ভেজাল আছে =(1.5−1.257)g=0.243 g

সুতরাং, ভেজালের শতকরা পরিমাণ =0.2431.5×100%=16.2%

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ আনন্দ মোহন কলেজ ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”