A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আরাফ গ্রীষ্মের তাপদাহে…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৯৫🏢 প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আরাফ গ্রীষ্মের তাপদাহে তৃষ্ণা মেটাতে 35° C তাপমাত্রার 1.5 kg পানিতে 0° C তাপমাত্রার 100 gm বরফ মিশ্রিত করে। এতে বরফ সম্পূর্ণ গলে মিশ্রণের তাপমাত্রা হলো 27.81° C। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36×105Jkg−1.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে তাকে সমোষ্ণ পরিবর্তন বলে। স্থির তাপমাত্রায় যদি কোনো গ্যাসকে প্রসারিত অথবা সঙ্কুচিত করা হয় তবে সেই পরিবর্তনকে সমোষ্ণ প্রসারণ বা সমোষ্ণ সঙ্কোচন বলে এবং যে প্রক্রিয়ায় এ পরিবর্তন ঘটে তাই সমোষ্ণ প্রক্রিয়া।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। কোনো গ্যাসকে হঠাৎ প্রসারিত হতে দিলে গ্যাসটি কিছু পরিমাণ তাপ হারায়। সেক্ষেত্রে বাইরে থেকে তাপ সরবরাহ হতে না দিলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ এক্ষেত্রে গ্যাস তাপ গ্রহণ না করলে তাপমাত্রা হ্রাসের কারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির হ্রাস পায়। তাই বলা যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান ঘটে না বলে রুদ্ধতাপীয় প্রসারণে গ্যাসের অন্তঃস্থ শক্তি হ্রাস পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,
বরফের ভর, m=100gm=0.1 kg
বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, Lf=3.36×105 J kg−1
গলনাঙ্ক, T=0∘C=273
∴ বরফ গলনে এনট্রপির পরিবর্তন,

S=mLf T=0.1×3.36×105273=123.08JK−1

অতএব বরফ গলনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন 123.08JK−1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বরফের ক্ষেত্রে:
0∘C তাপমাত্রার 0.1 kg বরফকে 0∘C তাপমাত্রার পানিতে নিতে এনট্রপির পরিবর্তন, S1=123.08JK−1 [‘গ’ হতে]
আবার, 0∘C তাপমাত্রার 0.1 kg পানিকে 27.81∘C তাপমাত্রার পানিতে নিতে এনট্রপির পরিবর্তন,

S2=mSln⁡ T2 T1
=0.1×4200×ln⁡273+27.81273+0=40.743JK−1

পানির ক্ষেত্রে:

S3=mSln⁡ T2 T1
=1.5×4200×ln⁡273+27.81273+35=−148.8JK−1

∴ সমগ্র সিস্টেমের মোট এনট্রপির পরিবর্তন

ΔS=S1+S2+S3
=123.08+40.743−148.8=15.023J−1>0

যেহেতু মিশ্রনের এনট্রপির পরিবর্তনের মান ধনাত্মক তথা বৃদ্ধি পাচ্ছে তাই বলা যায় মিশ্রনের এনট্রপির পরিবর্তন পরিবেশের বিশৃঙ্খলার পরিমাণ বৃদ্ধি করছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আরাফ গ্রীষ্মের তাপদাহে…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”