A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আরিয়ান গোমতী নদীর…’ a – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শৈবাল ও ছত্রাক🔢 সৃজনশীল নং ৮🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আরিয়ান গোমতী নদীর তীরে বেড়াতে গিয়ে প্রবাহমান পানির ধারে। এক ধরনের অশাখ সূত্রাকার উদ্ভিদ দেখল। এছাড়া সে নদীর তীরে স্যাঁতস্যাঁতে মাটিতে চ্যান্টা, দ্ব্যাগ্র শাখান্বিত বিষমপৃষ্ঠ থ্যালাস গোলাকার চক্রাকারে অবস্থান করতে দেখল।   [রাজশাহী বোর্ড ২০১৬ ]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ছত্রাক হলো ইউক্যারিওটিক, ক্লোরোফিলবিহীন, পরভোজী, সমাঙ্গদেহী, অপুষ্পক এবং অযৌন ও যৌন জনন সক্ষম, রেণু উৎপাদনকারী জীব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হেটারোমর্ফিক জনুক্রম Pteris উদ্ভিদে দেখা যায়। এ জনুক্রমের ক্ষেত্রে স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর (n) সৃষ্টি করে যা গ্যামিটোফাইটের প্রথম ধাপ। এ হ্যাপ্লয়েড অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস সৃষ্টি করে। প্রোথ্যালাসে সৃষ্ট আর্কিগোনিয়াম, অ্যান্থেরিডিয়াম এবং এদের ভেতরে সৃষ্ট শুক্রাণু- ডিম্বাণু সবই হ্যাপ্লয়েড। এদের মধ্যে নিষেকের ফলে সৃষ্ট ডিপ্লয়েড উস্পোর ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এর ফলে নতুন স্বভোজী স্পোরোফাইটিক Pteris উদ্ভিদের সৃষ্টি হয়। Pteris এ স্পোরোফাইটিক পর্যায় দীর্ঘ এবং গ্যামিটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায় আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির এবং স্বতন্ত্র। তাই এরূপ জনুক্রমকে হেটারোমর্ফিক জনুক্রম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রথোমক্ত উদ্ভিদটি অশাখ ও সূত্রাকার যা Ulothrix নামক সমাঙ্গদেহী শৈবালকে নির্দেশ করে। Ulothrix এ বিভিন্ন ধরনের জনন দেখা যায়। নিচে Ulothrix এর যৌন জনন সম্পর্কে আলোচনা করা হলো-
Ulothrix একটি ভিন্নবাসী বা হেটেরোথ্যালিক শৈবাল। এর যৌন মিলন আইসোগ্যামাস প্রকৃতির। হোল্ডফাস্ট ছাড়া যেকোনো একটি কোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে ৮-৬৪টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি করে। প্রতিটি অপত্য প্রোটোপ্লাস্ট একটি নাসপাতি আকৃতির বাইফ্ল্যাজিলেট গ্যামিটে রূপান্তরিত হয়। একটি ভেসিকল দ্বারা পরিবেষ্টিত অবস্থায় এরা অবস্থান করে বলে একে বলা হয় গ্যামিট্যাঞ্জিয়াম। এরা গ্যামিটেঞ্জিয়ামের প্রাচীরে সৃষ্ট ছিদ্রপথে বের হয়ে আসে এবং ভেসিকলের অবলুপ্তির পর মুক্তভাবে সাঁতরে বেড়ায়। দুটি ভিন্ন ফিলামেন্ট হতে দুটি গ্যামিট এসে যৌন মিলন সম্পন্ন করে এবং একটি চার ফ্ল্যাজেলাযুক্ত ডিপ্লয়েড (2n) জাইগোট সৃষ্টি করে। জাইগোট কিছুকাল সচল থাকে এবং পরে বিশ্রামকাল কাটায়। বিশ্রামের পূর্বে এরা প্রচুর খাদ্য সঞ্চয় করে এবং চারদিকে একটি প্রাচীর সৃষ্টি করে। বিশ্রামকাল শেষে এতে মায়োসিস বিভাজন হয় এবং ৪-১৬টি হ্যাপ্লয়েড (n) জুস্পোর সৃষ্টি করে। জাইগোট প্রাচীর বিদীর্ণ হওয়ার মাধ্যমে জুস্পোরগুলো বের হয়ে আসে এবং অঙ্কুরায়ন ও বিভাজনের মাধ্যমে নতুন উদ্ভিদে পরিণত হয়। এভাবে উদ্দীপকের উদ্ভিদটিতে যৌন জনন ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে আরিয়ান গোমতী নদীর তীরে বেড়াতে গিয়ে প্রবাহমান পানির ধারে এক ধরনের অশাখ-সূত্রাকার উদ্ভিদ দেখে যা Ulothrix নামক শৈবাল। এছাড়া সে স্যাঁতসেঁতে মাটিতে চ্যাপ্টা দ্ব্যাগ্র শাখান্বিত বিষমপৃষ্ঠ থ্যালাস গোলাকার চক্রাকারে অবস্থান করতে দেখল যা ব্রায়োফাইট উদ্ভিদ Riccia। Ulothrix এবং Riccia এর মধ্যে মিল ও অমিল নিচে আলোচনা করা হলো-
মিল: Ulothrix সাধারণত পুকুর, নদী, হ্রদ প্রভৃতি জলজ পরিবেশে জন্মায়। Ulothrix এর মতো Riccia জলজ পরিবেশে জন্মাতে পারে। Riccia এর ন্যায় Ulothrix মাটি বা পাথরেও জন্মাতে পারে। Ulothrix এবং Riccia উভয়েই সবুজ ও স্বভোজী। Ulothrix এর যেমন পরিবহন তন্ত্র থাকে না, তেমনি Riccia এরও পরিবহনতন্ত্র থাকে না। Ulothrix এর ন্যায় Riccia এর মূল থাকে না।

অমিল: Ulothrix এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়, কিন্তু Riccia এর দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। Ulothrix এ হোল্ডফাস্ট থাকে যা এদেরকে কোনো অবলম্বনের সাথে আটকিয়ে রাখতে সাহায্য করে। অপরদিকে Riccia তে আটকে থাকার জন্য রাইজয়েড বিদ্যমান। Ulothrix অঙ্গজ, যৌন ও অযৌন পদ্ধতিতে বংশবিস্তার করে। কিন্তু Riccia এর থ্যালাস পচন ও গলনের ফলে স্পোর নির্গত হয় যার মাধ্যমে এর বংশবৃদ্ধি হয়। Ulothrix এর ফিলামেন্ট শীর্ষদেশ ও পাদদেশ এ দুটি অঞ্চলে বিভক্ত। অপরদিকে Riccia সবুজ ফটোসিনথেটিক অঞ্চল ও বর্ণহীন সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত। Ulothrix এর জননাঙ্গ বন্ধ্যা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে না, কিন্তু Riccia তে জননাঙ্গ বন্ধ্যা কোষপ্রাচীর দ্বারা আবৃত থাকে। Ulothrix এর জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হতে পারে না অপরদিকে Riccia এর জাইগোট বহুকোষী ভ্রুণ সৃষ্টি করতে পারে। 

অতএব উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, Ulothrix ও Riccia এর মধ্যে মিল-অমিল দুটোই বিদ্যমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আরিয়ান গোমতী নদীর…’ a – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”