A. Nayanㅤ
A. Nayan
19 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘আসিফ দশম শ্রেণির…’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ২০২৪ – আল, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ইসলাম শিক্ষা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ ইসলাম শিক্ষা🧩 অধ্যায় ১ম অধ্যায় — আল-কুরআন🔢 সৃজনশীল নং ৪৩🏢 প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

আসিফ দশম শ্রেণির ছাত্র। সে প্রায়ই লক্ষ করে এলাকার ইমাম সাহেব ফজরের সালাতে কুরআন তিলাওয়াতের সময় কাঁদেন। সে তাঁর ক্লাসের ধর্মীয় শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞেস করলে ধর্মীয় শিক্ষক বলেন, জাহান্নামের ভয়াবহতা সম্বলিত আয়াত তিলাওয়াত জাহান্নামের আযাবের কথা স্মরণ করে হ্রদয় বিগলিত হলে ইবাদতে কোন সমস্যা হয় না। বরং আল্লাহর নিকট এটি পছন্দনীয় পন্থা।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাওম অর্থ বিরত থাকা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দাঁড়িয়ে রয়েছে তাই মৌলিক ইবাদত।

মহানবি (স) ইসলামের মৌলিক ইবাদত হিসেবে চার রকমের ইবাদতের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, 'ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ (স) তাঁর বান্দা ও রাসুল, সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ করা ও রমজানের রোজা পালন করা (বুখারি)।' এ পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথমটি আকিদাগত বিষয়। আর বাকি চারটি হলো আনুষ্ঠানিক ইবাদত । মৌলিক ইবাদত বলতে সাধারণত এ চারটি ইবাদতকেই বোঝায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আসিফ তার মনের তৃপ্তির জন্য সালাত আদায় করতে পারে। 

সালাতের মাধ্যমে মানুষের মন পবিত্র হয়। সালাতের জন্য পবিত্রতা পূর্বশর্ত। এ ইবাদত পালন করতে গিয়ে অজু, গোসলের মাধ্যমে মানুষ যে দৈহিক পবিত্রতা লাভ করে তা তাকে মানসিক প্রশান্তি দেয়। ঝর্ণাধারা থেকে মানুষ যেমন শরীরকে পবিত্র করতে পারে তেমনি সালাতের মাধ্যমে মনের শুদ্ধতা আনতে পারে। অতএব, সালাত মানুষের মানসিক পরিশুদ্ধতার শিক্ষাস্বরূপ। 

উদ্দীপকের বর্ণিত দশম শ্রেণি ছাত্র প্রায়ই লক্ষ করে এলাকার ইমাম সাহেব ফজরের সালাতে কুরআন তিলাওয়াতের সময় কাঁদেন। এতে তার অন্তর বিগলিত এবং প্রশান্ত হয়। আসিফও মানসিক তৃপ্তির জন্য নিয়মিত সালাত আদায় করতে পারে। কেননা, সালাত মানুষের মনে তাকওয়া সৃষ্টির মাধ্যমে অন্তরের পাপ-পঙ্কিলতা দূর করে এবং অন্যায়-অশ্লীল কাজ হতে বিরত রাখে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখে' (সুরা আনকাবুত : ৪৫)।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সালাতে কুরআন তিলাওয়াত সম্পর্কে ধর্মীয় শিক্ষকের বক্তব্যের সাথে আমি একমত।

তিলাওয়াত অর্থ আবৃত্তি বা পাঠ করা, অনুধাবন ও অনুসরণ করা। আল- কুরআন পাঠ করাকে ইসলামি পরিভাষায় কুরআন তিলাওয়াত বলা হয়। কুরআন তিলাওয়াত ইবাদতের অন্যতম অবিচ্ছেদ্য অঙ্গ। নামাজের মতো বহু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যা কুরআন তিলাওয়াত ছাড়া সম্ভব হয় না । সাধারণ ইবাদত হিসেবেও কুরআন তিলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। আল্লাহর বিশেষ সান্নিধ্য লাভের যেসব সুযোগ রয়েছে, সেগুলোর অন্যতম হচ্ছে কুরআন তিলাওয়াত।

উদ্দীপকে দেখা যায়, আসিফের প্রশ্নের জবাবে ধর্মীয় শিক্ষক বলেন, জাহান্নামের ভয়াবহতা সম্বলিত আয়াত তিলাওয়াত, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে হৃদয় বিগলিত হলে কোনো সমস্যা হয় না। বরং আল্লাহর নিকট এটি পছন্দনীয় পন্থা। কেননা, কুরআন তিলাওয়াত ব্যক্তির মনে প্রশান্তি এনে দেয় ।

সুতরাং প্রতিটি মুসলিদের জন্য আবশ্যক হলো নিয়মিত কুরআন তিলাওয়াত করা, মুখস্থ করা এবং তার মর্ম অনুধাবন করে বাস্তবজীবনে প্রয়োগ করা । তাহলেই আসবে পার্থিব শান্তি ও পরকালীন মুক্তি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘আসিফ দশম শ্রেণির…’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ২০২৪ – আল, ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষা ২য় পত্র (এইচএসসি)”