A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[B, C, D…’ ২০২৬ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৪র্থ অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৮📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

[B, C, D প্রকৃত প্রতীক নয়]

উত্তর:

কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ঐ পরমাণুর ভরসংখ্যা বলা হয়।

উত্তর:

N এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে

N(7):1 s22 s22px12py12pz1.

N এর বহিঃস্থ স্তরে ৩টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে।

ফলে নাইট্রোজেন মৌলটি একযোজী কোনো মৌলের তিনটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে। সংজ্ঞানুসারে, নাইট্রোজেনের যোজনী তিন। অপরদিকে নাইট্রোজেনের সর্বশেষ শক্তিস্তরে মোট 5টি ইলেকট্রন থাকায় এর যোজনী ইলেকট্রন 5। সুতরাং, দেখা যাচ্ছে, N এর যোজনী 3 এবং যোজনী ইলেকট্রন 5, যা ভিন্ন।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, D মৌলটি ক্লোরিন (CI)। কারণ CI মৌলটি পর্যায় সারণির  17 নং গ্রুপের ৩য় পর্যায়ের মৌল। সুতরাং D2 হলো Cl2

Cl এর ইলেকট্রন বিন্যাস, Cl(17)1 s22 s22p63 s23p5
ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, Clএর শেষ কক্ষপথে 7 টি ইলেকট্রন বিদ্যমান। ফলে অষ্টক পূরণের জন্য এর 1টি ইলেকট্রন প্রয়োজন। এক্ষেত্রে দুটি ক্লোরিন (CI) পরমাণু পরস্পর 1টি করে ইলেকট্রন শেয়ার করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস Ar(18) এর ইলেকট্রন বিন্যাস (1 s22 s22p63 s23p6) লাভ করে এবং Cl2 অণু গঠন করে।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, BD2 যৌগটি MgCl2 এবং CD5 যৌগটি PCl5MgCl2 পানিতে দ্রবীভূত হলেও PCl5 পানিতে অদ্রবণীয়। প্রয়োজনীয় তথ্যের আলোকে নিচে তা বিশ্লেষণ করা হলো-
আয়নিক যৌগ MgCl2 পোলার দ্রাবক H2O-তে দ্রবণীয় কিন্তু সমযোজী অণু PCl5 অদ্রবণীয় । কারণ, পোলার দ্রাবক পানির অণুর দুই প্রান্তে দুটি মেরু থাকে। আয়নিক যৌগ MgCl2 এর কেলাসকে দ্রবীভূত করার সময় পানির ঋণাত্মক মেরু Mg2+Cl2এর ধনাত্মক আয়নের দিকে এবং পানির ধনাত্মক মেরু Mg2+Cl2এর ঋণাত্মক মেরুর দিকে আবর্তিত হয়। ফলে MgCl2 এর Mg2+Clআয়নসমূহ পানির অণু দ্বারা আকর্ষিত হয় এবং কেলাস ল্যাটিস থেকে ক্রমশ দ্রবণে চলে আসে। Mg2+Cl আয়নসমূহ দ্রবণে পুরোপুরি মুক্ত থাকে না। তারা দ্রাবক পানি অণুর সাথে সংযোজিত থাকে। ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাথে পানি অণুর সংযোজনের সময় নির্গত শক্তিকে হাইড্রেশন শক্তি বলে। এ নির্গত তাপশক্তির প্রভাবে MgCl₂ এর কেলাস ল্যাটিস থেকে আয়নগুলো পৃথক হয়ে পানিতে দ্রবীভূত থাকে।

অপরদিকে, PCl5 একটি অপোলার সমযোজী যৌগ। এটি দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নে বিভক্ত হতে পারে না বলে পোলার পানি দ্বারা আকৃষ্ট হয় না। এজন্য PCl5 পানিতে অদ্রবণীয়।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[B, C, D…’ ২০২৬ – রাসায়নিক বন্ধন, রসায়ন (এসএসসি)”